MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয়, ইতিহাস জিম্বাবোয়ের

ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয়, ইতিহাস জিম্বাবোয়ের

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে জিম্বাবোয়ে। ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে শন উইলিয়ামসের দল। সোমবার গ্রুপের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখাল জিম্বাবোয়ে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Jun 26 2023, 06:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৭৪ রানের অসাধারণ ইনিংস শন উইলিয়ামসের
Image Credit : Twitter

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৭৪ রানের অসাধারণ ইনিংস শন উইলিয়ামসের

সোমবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন জিম্বাবোয়ের অধিনায়ক শন উইলিয়াম। ১০১ বলে ১৭৪ রান করেন উইলিয়ামস। তাঁর ইনিংসে ছিল ২১টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি।

210
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৪০৮ রান করল জিম্বাবোয়ে
Image Credit : Twitter

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৪০৮ রান করল জিম্বাবোয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৪০৮ রান করল জিম্বাবোয়ে। ওডিআই ম্যাচে এই প্রথম ৪০০ রান করল জিম্বাবোয়ে।

310
শন উইলিয়ামসের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন সিকন্দর রাজা
Image Credit : Twitter

শন উইলিয়ামসের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন সিকন্দর রাজা

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৭ বলে ৪৮ রান করেন সিকন্দর রাজা। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।

410
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে অনেকটা এগিয়ে গিয়েছে জিম্বাবোয়ে
Image Credit : Twitter

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে অনেকটা এগিয়ে গিয়েছে জিম্বাবোয়ে

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সে যে ২টি দল পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকবে, তারাই বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করবে। এই লড়াইয়ে অনেকটা এগিয়ে গিয়েছে জিম্বাবোয়ে।

510
শন উইলিয়ামসের পাশাপাশি ভালো ব্যাটিং জয়লর্ড গাম্বি, রায়ান বার্লেরও
Image Credit : Twitter

শন উইলিয়ামসের পাশাপাশি ভালো ব্যাটিং জয়লর্ড গাম্বি, রায়ান বার্লেরও

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিম্বাবোয়ের হয়ে ৭৮ রান করেন ওপেনার জয়লর্ড গাম্বি। ৪৭ রান করেন রায়ান বার্ল। ৩২ রান করেন ইনোসেন্ট কাইয়া।

610
গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবোয়ে
Image Credit : Twitter

গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবোয়ে

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে জিম্বাবোয়ে। এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার ব্যাপারে আত্মবিশ্বাসী শন উইলিয়ামসের দল।

710
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিম্বাবোয়ের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখালেন
Image Credit : Twitter

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিম্বাবোয়ের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখালেন

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শন উইলিয়ামস, জয়লর্ড গাম্বিরা যেমন ভালো ব্যাটিং করলেন, তেমনই ভালো বোলিং করলেন রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্সরা।

810
আন্তর্জাতিক ক্রিকেটে ফের ভালো পারফরম্যান্স দেখাচ্ছে জিম্বাবোয়ে, খুশি ক্রিকেটপ্রেমীরা
Image Credit : Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে ফের ভালো পারফরম্যান্স দেখাচ্ছে জিম্বাবোয়ে, খুশি ক্রিকেটপ্রেমীরা

গত ২ দশকে আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের পারফরম্যান্স ক্রমশঃ খারাপ হয়েছে। তবে এবার ভালো পারফরম্যান্স দেখাচ্ছে শন উইলিয়ামসের দল। ফলে খুশি জিম্বাবোয়ের ক্রিকেটপ্রেমীরা। 

910
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয়, ইতিহাস জিম্বাবোয়ের
Image Credit : Twitter

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয়, ইতিহাস জিম্বাবোয়ের

মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে। এটা ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয়। ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড ভারতের দখলে।

1010
জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনওরকমে ১০০ রানের গণ্ডি টপকাতে পারল মার্কিন যুক্তরাষ্ট্র
Image Credit : Twitter

জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনওরকমে ১০০ রানের গণ্ডি টপকাতে পারল মার্কিন যুক্তরাষ্ট্র

জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫.১ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র ৩ ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। এই ৩ ব্যাটারই ভারতীয় বংশোদ্ভূত। সর্বাধিক ২৪ রান পাদাকরের।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ZIM T20: বাবার অবস্থা সঙ্কটজনক! জিম্বাবোয়ে ম্যাচের আগেই বাড়ি ফিরলেন রিঙ্কু?
Recommended image2
ENG vs PAK T20: আরও বিপাকে পাকিস্তান! সুপার এইটের ম্যাচে ২ উইকেটে জয় ইংল্যান্ডের, পরাজয় সলমন আলী আঘাদের
Recommended image3
IND vs ZIM T20: টি-টোয়েন্টিতে ভারত না জিম্বাবোয়ে, কে এগিয়ে? হেড টু হেডের নিরিখে পরিসংখ্যান
Recommended image4
IND vs ZIM T20: ভারতের প্রথম একাদশে আসছেন সঞ্জু স্যামসন? জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই বড় সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের
Recommended image5
New Zealand vs Sri Lanka: হারলেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়, চাপে শ্রীলঙ্কা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved