MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • World Cup Final: বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার রিচার্ড কেটলবরো, ঘুম উড়েছে ভারতের

World Cup Final: বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার রিচার্ড কেটলবরো, ঘুম উড়েছে ভারতের

খেলার মাঠে সংস্কার নতুন কিছু নয়। খেলোয়াড়, কোচ, সমর্থকদের মধ্যে নানা সংস্কার দেখা যায়। রেফারি বা আম্পায়ারকে নিয়েও সংস্কার আছে। বিশেষ কোনও রেফারি বা আম্পায়ার দায়িত্বে থাকলে নির্দিষ্ট একটি দল জিততে পারে না, এমন প্রবাদও আছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 18 2023, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারত বাংলাদেশ ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন, ফের আলোচনায় আম্পায়ার রিটার্ড কেটলবরো
Image Credit : tWITTER

ভারত-বাংলাদেশ ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন, ফের আলোচনায় আম্পায়ার রিটার্ড কেটলবরো

এবারের ওডিআই বিশ্বকাপে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচের শেষদিকে একটি ওয়াইড বল না দিয়ে বিতর্কে জড়ান ইংল্যান্ডের আম্পায়াপ রিচার্ড কেটলবরো। তাঁর বিরুদ্ধে বিরাট কোহলিকে শতরান করতে সাহায্য করার অভিযোগ ওঠে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ওডিআই বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ার হিসেবে থাকছেন বিতর্কিত রিচার্ড কেটলবরো
Image Credit : Twitter

ওডিআই বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ার হিসেবে থাকছেন বিতর্কিত রিচার্ড কেটলবরো

আইসিসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, রবিবার ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ।

310
ফাইনালের আম্পায়ার হিসেবে রিচার্ড কেটলবরোর নাম ঘোষণা হতেই ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে
Image Credit : Getty

ফাইনালের আম্পায়ার হিসেবে রিচার্ড কেটলবরোর নাম ঘোষণা হতেই ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে

রিচার্ড কেটলবরোকে ওডিআই বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা হতেই ভারতের ক্রিকেটপ্রেমীরা আশঙ্কায়। এই আম্পায়ারের পরিসংখ্যানই তাঁদের এই আশঙ্কার কারণ।

410
আইসিসি টুর্নামেন্টের নক-আউটে রিচার্ড কেটলবরো থাকলেই হেরে যায় ভারতীয় দল!
Image Credit : Getty

আইসিসি টুর্নামেন্টের নক-আউটে রিচার্ড কেটলবরো থাকলেই হেরে যায় ভারতীয় দল!

গত এক দশকে ৮ বার আইসিসি টুর্নামেন্টের নক-আউটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এর মধ্যে ৭টি ম্যাচেই আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড কেটলবরো। ২০১৩ সালের পর থেকে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। সেই কারণেই ফের কেটলবরো দায়িত্বে থাকায় আশঙ্কায় ভারত।

510
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ থেকে শুরু হয়েছে রিচার্ড কেটলবরো ও ভারতের অভিশপ্ত অধ্যায়
Image Credit : Getty

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ থেকে শুরু হয়েছে রিচার্ড কেটলবরো ও ভারতের অভিশপ্ত অধ্যায়

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। সেই ম্যাচে হেরে যায় ভারত। এরপর থেকেই এই আম্পায়ারকে নিয়ে ভারতীয় শিবিরে আশঙ্কা তৈরি হয়েছে।

610
২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো
Image Credit : Getty

২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো

২০১৫ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয় দল। সেই ম্যাচেও আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন রিচার্ড কেটলবরো।

710
২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো
Image Credit : our own

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। সেই ম্যাচেও আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড কেটলবরো।

810
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও ছিলেন রিচার্ড কেটলবরো
Image Credit : our own

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও ছিলেন রিচার্ড কেটলবরো

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। ঘটনাচক্রে সেই ম্যাচেও মাঠের আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড কেটলবরো। সেই কারণেই তাঁকে নিয়ে এত আশঙ্কা।

910
নিউজিল্যান্ড-গাঁট পেরনোর পর এবার রিচার্ড কেটলবরোকে নিয়েও আশঙ্কা দূর করতে মরিয়া ভারতীয় দল
Image Credit : Getty

নিউজিল্যান্ড-গাঁট পেরনোর পর এবার রিচার্ড কেটলবরোকে নিয়েও আশঙ্কা দূর করতে মরিয়া ভারতীয় দল

২ দশকেরও বেশি সময় ধরে আইসিসি টুর্নামেন্টের নক-আউটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাচ্ছিল না ভারতীয় দল। এবার সেই ধারা বদলানো সম্ভব হয়েছে। এবার রিচার্ড কেটলবরো আম্পায়ার হিসেবে থাকা সত্ত্বেও জয় পেতে মরিয়া ভারতীয় দল।

1010
রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে তৈরি ভারতীয় দল
Image Credit : X

রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে তৈরি ভারতীয় দল

২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার সেই হারের বদলা নিতে তৈরি ভারতীয় ক্রিকেটাররা। তাঁরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image5
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved