2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। সব দলই এই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। ভারতীয় দলও প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে।

DID YOU
KNOW
?
পরপর ২ বার জয়ই লক্ষ্য
কোনও দলই এখনও পর্যন্ত পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই নজির গড়ার লক্ষ্যে ভারতীয় দল।

ICC Rankings: আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ উন্নতি করে ৩২ নম্বরে পৌঁছে গেলেন ভারতীয় দলের ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan)। সম্প্রতি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে টি-২০ র‍্যাঙ্কিংয়ে উন্নতি করলেন ঈশান। এই তরুণ ব্যাটার বেশ কিছুদিন পর ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েই ভালো পারফরম্যান্স দেখালেন। তিনি টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে দলের ভরসা হয়ে উঠেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে অর্ধশতরান, শতরান করেছেন ঈশান। তিনি টি-২০ বিশ্বকাপে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেতে পারেন। অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ঈশানের ওপেনিং জুটি জমে উঠবে বলেই আশায় ভারতীয় শিবির।

টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষেই আছেন অভিষেক। এই তরুণ ব্যাটার বাকিদের চেয়ে অনেক এগিয়ে। তাঁর রেটিং ৯১৭। এক ধাপ নেমে গিয়ে ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে আছেন তিলক ভার্মা (Tilak Varma)। তাঁর রেটিং ৭৬৬। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এক ধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে পৌঁছে গিয়েছেন। তাঁর রেটিং ৭২৮। প্রথম ২০ জনের মধ্যে আর কোনও ভারতীয় ব্যাটার নেই। টি-২০ বিশ্বকাপের আগে এই র‍্যাঙ্কিং সংশ্লিষ্ট ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

অলরাউন্ডারদের তালিকার শীর্ষে সায়েম আয়ুব

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Pakistan vs Australia) টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার সায়েম আয়ুব (Saim Ayub)। তিনি টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন। তাঁর রেটিং ২৯০। তিন নম্বরে আছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর রেটিং ২৪৭। বোলারদের তালিকার শীর্ষে আছেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। তাঁর রেটিং ৭৭৬। ভারতের অন্য কোনও বোলার প্রথম ১০ জনের মধ্যে নেই। ফলে টি-২০ বিশ্বকাপের আগে বোলিং নিয়ে চিন্তা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।