ICC U-19 World Cup: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে, ইংল্যান্ডকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। জেনে নিন ১৯৮৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত, কোন দল কবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে?    

ICC U-19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে, ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপের ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া (ind vs eng u19)। জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার, ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ৪১১ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে, ৪০.২ ওভারে, ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ৩১১ রানে (under 19 world cup final)।

ভারত জয় ছিনিয়ে নেয় ১০০ রানে। ম্যাচের সেরা বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টের সেরাও তিনি।

১৯৮৮ থেকে ২০২৬: কবে কোন দল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?

বছরবিজয়ীরানার্স-আপআয়োজক জয়ের ব্যবধান
১৯৮৮অস্ট্রেলিয়াপাকিস্তানঅস্ট্রেলিয়া৫ উইকেটে
১৯৯৮ইংল্যান্ডনিউজিল্যান্ডদক্ষিণ আফ্রিকা৭ উইকেটে
২০০০ভারতশ্রীলঙ্কাশ্রীলঙ্কা৬ উইকেটে
২০০২অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকানিউজিল্যান্ড৭ উইকেটে
২০০৪পাকিস্তানওয়েস্ট ইন্ডিজবাংলাদেশ২৫ রানে
২০০৬পাকিস্তানভারতশ্রীলঙ্কা৩৮ রানে
২০০৮ভারতদক্ষিণ আফ্রিকামালয়েশিয়া১২ রানে (ডাকওয়ার্থ লুইস)
২০১০অস্ট্রেলিয়াপাকিস্তাননিউজিল্যান্ড২৫ রানে
২০১২ভারতঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া৬ উইকেটে
২০১৪দক্ষিণ আফ্রিকাপাকিস্তানইউএই৬ উইকেটে
২০১৬ওয়েস্ট ইন্ডিজভারতবাংলাদেশ৫ উইকেটে
২০১৮ভারতঅস্ট্রেলিয়ানিউজিল্যান্ড৮ উইকেটে
২০২০বাংলাদেশভারতদক্ষিণ আফ্রিকা৩ উইকেটে (ডাকওয়ার্থ লুইস)
২০২২ভারতইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ৪ উইকেটে
২০২৪অস্ট্রেলিয়াভারতদক্ষিণ আফ্রিকা৭৯ রানে
২০২৬ভারতইংল্যান্ডজিম্বাবোয়ে/নামিবিয়া১০০ রানে

ভারত কোন কোন সালে চ্যাম্পিয়ন হয়েছে?

টিম ইন্ডিয়া প্রথম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতে ২০০০ সালে। সেই বছর শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে এই ফরম্যাটে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ২০০৮ সালে, দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে তারা। তারপর ২০১২ সালে, অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের জন্য সেরার শিরোপা জেতে তারা। তবে সেখানেই শেষ নয়। চতুর্থবারের জন্য ভারত ২০১৮ সালে, অস্ট্রেলিয়াকে হারায়। এরপর পঞ্চমবার, অর্থাৎ ২০২২ সালে ইংল্যান্ডকে এবং ষষ্ঠবার ২০২৬ সালে, আবার সেই ইংল্যান্ডকেই হারিয়ে শিরোপা নিজেদের দখলে রাখে টিম ইন্ডিয়া।

কোন দেশ কতবার বিশ্বকাপ জিতেছে?

ভারত সবচেয়ে বেশি ৬ বার, অস্ট্রেলিয়া ৪ বার, পাকিস্তান ২ বার এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ১ বার করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি জিতেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।