MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs NZ Series 2026: সেঞ্চুরি করেও দলে নেই হার্দিক! কেন এমন অবাক করা সিদ্ধান্ত বিসিসিআই-এর?

IND vs NZ Series 2026: সেঞ্চুরি করেও দলে নেই হার্দিক! কেন এমন অবাক করা সিদ্ধান্ত বিসিসিআই-এর?

IND vs NZ Series 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজকে কেন্দ্র করে যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেই হার্দিক পান্ডিয়া।  

3 Min read
Author : Subhankar Das
Published : Jan 04 2026, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কেন বাদ হার্দিক পান্ডিয়া? আসল কারণ জানাল বিসিসিআই
Image Credit : AFP

কেন বাদ হার্দিক পান্ডিয়া? আসল কারণ জানাল বিসিসিআই

এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা পান্ডিয়াকে কেন নির্বাচিত করা হল না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তার পেছনে বিসিসিআই-এর অন্য একটি মাস্টার প্ল্যান রয়েছে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলেই নেওয়া হয়নি। শনিবার, বিসিসিআই (BCCI) ১৫ জনের দল ঘোষণা করে। 

আগামী ১১ জানুয়ারি থেকে বরোদাতে শুরু হতে চলা এই সিরিজে ভারত ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ খেলতে নামবে। তবে দল নির্বাচনের কয়েক ঘন্টা আগেই ঘরোয়া ক্রিকেটে হার্দিকের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও, তাঁকে বাদ দেওয়ার পিছনে থাকা আসল কারণ এবার বিসিসিআই ব্যাখ্যা করেছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
তাঁর সার্ভিস আসন্ন বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ
Image Credit : Getty

তাঁর সার্ভিস আসন্ন বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ

হার্দিক পান্ডিয়াকে নির্বাচিত না করার প্রধান কারণ হল, তাঁর বোলিং ফিটনেস। এমনটাই বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তথা সেন্টার অফ এক্সেলেন্স (COE) থেকে হার্দিক পান্ডিয়া সম্পূর্ণ ফিটনেস ক্লিয়ারেন্স পাননি। মেডিক্যাল টিমের রিপোর্ট অনুযায়ী, তিনি এখনও একটি একদিনের ম্যাচে পুরো ১০ ওভার বল করার জন্য প্রস্তুত নন।

এই বিষয়ে বিসিসিআই এক্স-হ্যান্ডলে একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছে। বিসিসিআই সেখানে জানিয়েছে, "হার্দিক পান্ডিয়া একটি ম্যাচে ১০ ওভার বল করার জন্য বিসিসিআই সিওই থেকে ক্লিয়ারেন্স পাননি। আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর কথা মাথায় রেখে তাঁর ওয়ার্কলোড সাবধানে পরিচালনা করা প্রয়োজন।" আসলে শুধুমাত্র ব্যাটার হিসেবেই নয়, অলরাউন্ডার হিসেবেও তাঁর সার্ভিস আসন্ন বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related Articles

Related image1
IND vs NZ Series 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরা এবং পান্ডিয়াকে বিশ্রাম?
Related image2
IND vs NZ Series 2026: পন্থ থাকবেন শুধু টেস্ট দলেই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা শীঘ্রই?
35
বরোদার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন হার্দিক
Image Credit : Getty

বরোদার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন হার্দিক

দল ঘোষণার কয়েক ঘন্টা আগেই, হার্দিক পান্ডিয়া বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন। বিদর্ভের বিরুদ্ধে এই ম্যাচে বরোদা দল যখন ৭১ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল, তখন হার্দিক ক্রিজে আসেন। এরপর শুরু হয় তাঁর ব্যাটিং ঝড়। তিনি ক্যারিয়ারের প্রথম লিস্ট-এ সেঞ্চুরিটিও করে ফেলেন।

তিনি মাত্র ৯২ বলে ১৩৩ রান করেন। যার মধ্যে ১১টি বিশাল ছয় এবং ৮টি চার ছিল। বিশেষ করে, এক ওভারে ৫টি ছয় মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই তারকা। তবে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করলেও, বোলিংয়ে তিনি মাত্র ২ ওভার করতে পারেন। 

45
হার্দিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
Image Credit : AFP

হার্দিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রসঙ্গত, এশিয়া কাপ চলাকালীন হার্দিক পান্ডিয়া কোয়াড্রিসেপস ইনজুরিতে পড়েন। সেই কারণে, তাঁকে প্রায় ২ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়। এরপর বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শেষ করে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফের একবার প্রত্যাবর্তন করেন। সেই সিরিজেও তিনি বেশ ভালো পারফর্ম করেন। এদিকে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ভারত ২০২৬ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। এই মেগা টুর্নামেন্টে হার্দিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২০২৪ সালে, ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তাই আবারও তাঁর সার্ভিস পেতে চাইবে দল। অতএব, ম্যানেজমেন্ট তাঁকে আপাতত একদিনের ম্যাচ থেকে দূরে রেখে শুধুমাত্র টি-টোয়েন্টির ওপর মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছে। সেই কারণেই, তাঁকে টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত করা হয়েছে। কিন্তু ওডিআই থেকে দূরে রাখা হয়েছে।

55
দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল
Image Credit : Getty

দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল

হার্দিক পান্ডিয়ার পাশাপাশি, সিনিয়র পেসার মহম্মদ শামিও এই সিরিজের জন্য দলে নেওয়া হয়নি। অন্যদিকে, সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার দলে থাকলেও, তাঁর ফিটনেস ক্লিয়ারেন্সের উপর অনেককিছুই নির্ভর করবে। বিসিসিআই সিওই থেকে সবুজ সংকেত পেলেই তিনি মাঠে নামবেন বলে খবর। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটাররা একদিনের দলে ফিরেছেন। এই দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।

নিউজিল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার-ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Bangladesh: ফের পিছিয়ে যেতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ, ইঙ্গিত তামিম ইকবালের
Recommended image2
Saransh Jain: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে সরাংশ জৈনের? ভাবনাচিন্তা টিম ম্যানেজমেন্টে
Recommended image3
Lords Balcony Shirt Waving: আমরা সবাই দাদা, আমাদেরই... লর্ডসের ব্যালকনিতে সৌরভের দাদাগিরির স্মৃতি ফেরাল স্পেশাল টিম ইন্ডিয়া
Recommended image4
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image5
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Related Stories
Recommended image1
IND vs NZ Series 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরা এবং পান্ডিয়াকে বিশ্রাম?
Recommended image2
IND vs NZ Series 2026: পন্থ থাকবেন শুধু টেস্ট দলেই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা শীঘ্রই?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved