IND vs NZ T20: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। সেই ম্যাচেই অসাধারণ ইনিংস উপহার দিলেন সঞ্জু স্যামসন।

IND vs NZ T20: অসাধারণ ইনিংস। আবারও সফল সঞ্জু স্যামসন। এই নিয়ে পরপর তিন ম্যাচে অনবদ্য ব্যাটিং করলেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে আবারও প্রমাণ করলেন, তিনি ফর্মেই আছেন (ind vs nz live)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অসাধারণ ইনিংস উপহার সঞ্জুর

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। সেই ম্যাচেই অসাধারণ ইনিংস উপহার দিলেন সঞ্জু স্যামসন। 

রীতিমতো দাপুটে ফর্ম। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে, প্রথমে ব্যাট করছে ভারত। আর শুরু থেকেই দায়িত্বপূর্ণ ব্যাটিং শুরু করেন সঞ্জু। ঠিক যেমন ধরে খেলেন, আবার বড় শটও নেন। আবার কখনও সিঙ্গেল। ক্রিকেটের গ্রামার মেনেই ব্যাট চালাতে থাকেন সঞ্জু। 

Scroll to load tweet…

স্ট্রাইক রেট ১৯৩.৪৮

আর সেই সুবাদেই উপহার দিলেন ৪৬ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস। স্ট্রাইক রেট ১৯৩.৪৮। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ৮টি ছয়। উল্লেখ্য, সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। এরপর সেমিফাইনালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন সঞ্জু। অর্থাৎ, তিনি ফর্মেই ছিলেন। 

আর এবার মেগা ফাইনালেও তাঁর সেই বিধ্বংসী ফর্ম বজায় থাকল। কার্যত, বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির বন্যা বইয়ে দিলেন আহমেদাবাদে। গোটা গ্যালারি তখন সঞ্জু জ্বরে আক্রান্ত। অসাধারণ ব্যাটিং। সেইসঙ্গে, নয়া রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন। তিনিই হলেন প্রথম ক্রিকেটার যিনি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে ৫০-এর উপর রান করলেন।

তাঁর এই ইনিংসের সুবাদে বড় রানের পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া। ফাইনাল রীতিমতো জমে উঠেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।