IND vs NZ Toss Update: ২২ গজের মহারণ। দুর্দান্ত ক্রিকেট এবং রুদ্ধশ্বাস একটি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। ইতিমধ্যেই টস হয়ে গেছে।  

IND vs NZ Toss Update: টানটান উত্তেজনার ফাইনাল। এই মুহূর্তে মাঠের গ্যালারি কার্যত, গমগম করছে। ২২ গজের মহারণ। দুর্দান্ত ক্রিকেট এবং রুদ্ধশ্বাস একটি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। 

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। ইতিমধ্যেই টস হয়ে গেছে। 

Scroll to load tweet…

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড (ind vs nz toss update)। ভারতীয় দলে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, উইনিং কম্বিনেশন ভাঙছেন না সূর্যরা। তবে নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। কোল ম্যাককনচির বদলে এই ম্যাচে খেলবেন জেকব ডাফি।

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঈশান কিষাণ, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং

নিউজিল্যান্ডঃ টিম সেইফার্ট (উইকেটকিপার-ব্যাটার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেকব ডাফি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন 

টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, “আমরা যেহেতু বেশ ভালো খেলছি, তাই প্রথমে ব্যাট করতে পেরে খুশি। সেমিফাইনাল বা ফাইনালে রান থাকা সবসময়ই ভালো। এটা এখন ইতিহাস, নতুন বিশ্বকাপ এবং আমরা এই ম্যাচে খেলতে নামার জন্য উত্তেজিত। টসের সময়েই প্রায় পুরো স্টেডিয়াম ভরে গেছে এবং আশা করি আমরা একটা ভালো ক্রিকেট উপহার দিতে পারব।" 

অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, “পিচ দেখে তো বেশ ভালোই লাগছে। দারুণ একটা সুযোগ আমাদের জন্য। সেমিফাইনালে দুরন্ত পারফর্ম করার পর, ছেলেরা এবার সেই আত্মবিশ্বাস নিয়েই ফাইনাল খেলতে নামছে। এটা সবচেয়ে বড় মঞ্চ এবং সবাই প্রস্তুত।"

পিচ রিপোর্ট

সেইসঙ্গে, ফাইনালের জন্য যে পিচ রাখা হয়েছে, সেখানে ভালো রান উঠবে। অর্থাৎ, ব্যাটাররা সুবিধা পাবেন। তাই হাই স্কোরিং গেম দেখা যেতে পারে। ফাইনাল খেলা হবে লাল এবং কালো মাটির মিশ্রণে তৈরি ২২ গজে। এই ধরনের পিচ সাধারণত ভালো ব্যাটিং কন্ডিশনকে সাপোর্ট করে এবং প্রচুর রান তুলতে সহায়তা করে। তবে বোলাররাও কিছু সাহায্য পেতে পারেন। কিন্তু সেটা হলেও পেসারদের পক্ষে পাল্লা ভারী। ম্যাচ কার্যত, ৫০-৫০। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।