MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
e-Kyc Ayushman Bharat Card
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচ, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচ, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

IND vs ZIM T20: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে, জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে দলের প্রথম একাদশ কেমন হতে পারে?

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 25 2026, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ভারত বনাম জিম্বাবোয়ে, হাইভোল্টেজ লড়াই
Image Credit : ANI

ভারত বনাম জিম্বাবোয়ে, হাইভোল্টেজ লড়াই

চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে এবার টিম ইন্ডিয়ার সামনে কঠিন পরীক্ষা। দারুণভাবে শুরু করলেও, সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারই ভারতকে গভীর সঙ্কটের সামনে ফেলে দিয়েছে। এই হারের জেরে, সেমিফাইনালে ওঠার সব সমীকরণ বেশ জটিল হয়ে গেছে। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে, ভারতকে এখন থেকে প্রতিটি ম্যাচই জিততে হবে। অর্থাৎ, প্রতিটি ম্যাচই এখন অগ্নিপরীক্ষা। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটিও তার ব্যতিক্রম নয়। তাই এই ম্যাচে টিম ম্যানেজমেন্ট দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। শোনা যাচ্ছে, ফর্মের বাইরে থাকা কয়েকজন তারকাকে বসানো হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
সহ-অধিনায়কের প্রত্যাবর্তন?
Image Credit : ANI

সহ-অধিনায়কের প্রত্যাবর্তন?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং ও বোলিংয়ে ব্যর্থ ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে ফিরতে চলেছেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে সুন্দরকে খেলানোর পক্ষে যুক্তি থাকলেও, জিম্বাবোয়ের প্রথম সারির সাতজন ব্যাটারের মধ্যে পাঁচজনই ডানহাতি। তাই অফ-স্পিনারের খুব একটা প্রয়োজন হবে না। সেই কারণেই, অক্ষর প্যাটেলের দলে ফেরা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

Related Articles

Related image1
IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে বাদ পড়ছেন না অভিষেক? অন্যরকম ভাবনা টিম ইন্ডিয়ার অন্দরে
Related image2
IND vs ZIM T20: বাবার অবস্থা সঙ্কটজনক! জিম্বাবোয়ে ম্যাচের আগেই বাড়ি ফিরলেন রিঙ্কু?
37
রিঙ্কুর জায়গায় বোলারকে সুযোগ?
Image Credit : Getty

রিঙ্কুর জায়গায় বোলারকে সুযোগ?

ফিনিশার হিসেবে ব্যর্থ রিঙ্কু সিং গত পাঁচ ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি। এই বিশ্বকাপে মোট ২৯ বল খেলে মাত্র ২৪ রান করেছেন তিনি। তার উপর, বাবার অসুস্থতার কারণে তিনি হঠাৎ বাড়ি ফিরে গেছেন। যদিও সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় তিনি স্কোয়াডে যোগ দেবেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, জিম্বাবোয়ের বিরুদ্ধে রিঙ্কুর খেলার সম্ভাবনা সেইভাবে নেই। তাঁর জায়গায় স্পিনার কুলদীপ যাদব বা পেসার মহম্মদ সিরাজ সুযোগ পেতে পারেন।

47
 ডানহাতি-বাঁ-হাতি কম্বিনেশন
Image Credit : Getty

ডানহাতি-বাঁ-হাতি কম্বিনেশন

তিন নম্বরে বাঁ-হাতি তিলকের জায়গায় টিম ম্যানেজমেন্ট একজন ডানহাতি ব্যাটারকে খেলাতে চাইছে। সেক্ষেত্রে দলে আসতে পারেন সঞ্জু স্যামসন। সঞ্জুকে তিন নম্বরে বা ওপেনার হিসেবে খেলানো হতে পারে। তিনি ওপেন করলে, ঈশান কিষাণ তিন নম্বরে নামবেন। প্রতিপক্ষের অফ-স্পিন আক্রমণের মোকাবিলা করতে সঞ্জু সাহায্য করবেন বলে ভারত আশা করছে। সঞ্জু গত ১২ ফেব্রুয়ারি, নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামেন। সেই ম্যাচে ঈশান কিষাণের সঙ্গে ওপেন করে ৮ বলে ২২ রান করেন তিনি। সঞ্জু দলে এলে ওপেনিংয়ে ডানহাতি-বাঁ-হাতি কম্বিনেশনও তৈরি হবে।

57
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের স্পিন ত্রয়ী
Image Credit : Getty

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের স্পিন ত্রয়ী

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচ বরাবরই স্পিনারদের সাহায্য করে থাকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ভারত তাই বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের স্পিন ত্রয়ীর উপর ভরসা রাখছে। চেন্নাই আবার বরুণ চক্রবর্তীর হোম গ্রাউন্ডও বটে। তাই আশা করা হচ্ছে, তিনি এই ম্যাচে জ্বলে উঠবেন।

67
বুমরা এবং আর্শদীপের পেস অ্যাটাক...
Image Credit : X@bcci

বুমরা এবং আর্শদীপের পেস অ্যাটাক...

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে অন্য বোলাররা রান দিলেও, যশপ্রীত বুমরা দুর্দান্ত ফর্মে বল করেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচেও বুমরার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চূড়ান্ত একাদশে আর্শদীপ সিংও থাকবেন। প্রয়োজন হলে মহম্মদ সিরাজকেও খেলানো হতে পারে।

77
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে?
Image Credit : Getty

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে?

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kagiso Rabada: বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন কাগিসো রাবাডা
Recommended image2
Pakistan Cricket: দলে বদলের কথা জানতেনই না! পদত্যাগ পাকিস্তানের নির্বাচক মিসবা-উল-হকের
Recommended image3
Team India T20I Squad: আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে দুই বড় চমক, নেই হার্দিক
Recommended image4
Ajit Agarkar: অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Recommended image5
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Related Stories
Recommended image1
IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে বাদ পড়ছেন না অভিষেক? অন্যরকম ভাবনা টিম ইন্ডিয়ার অন্দরে
Recommended image2
IND vs ZIM T20: বাবার অবস্থা সঙ্কটজনক! জিম্বাবোয়ে ম্যাচের আগেই বাড়ি ফিরলেন রিঙ্কু?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved