MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে বাদ পড়ছেন না অভিষেক? অন্যরকম ভাবনা টিম ইন্ডিয়ার অন্দরে

IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে বাদ পড়ছেন না অভিষেক? অন্যরকম ভাবনা টিম ইন্ডিয়ার অন্দরে

IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে দলে যেই থাকুক না কেন, ওপেনার অভিষেক শর্মার জায়গা প্রায় পাকা। অন্যরকম ভাবনা টিম ইন্ডিয়ার অন্দরে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 25 2026, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন ওপেনার অভিষেক শর্মা
Image Credit : AFP

এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন ওপেনার অভিষেক শর্মা

ঘরের মাঠে বিশ্বকাপ জিততেই হবে, এটিই টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়েছে ভারত। ফলে, সেমিফাইনালের রাস্তা বেশ কঠিন। সুপার এইটের গ্রুপ ১-এ ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা একটি করে ম্যাচ জিতে শীর্ষে আছে আপাতত। ভারত এবং জিম্বাবোয়ে একটি করে ম্যাচ হেরে শেষদিকে। এবার ২৬ ফেব্রুয়ারি, ভারত-জিম্বাবোয়ে ম্যাচ। হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। জিতলেও সেমির জন্য নেট রান রেট বাড়াতে হবে। তাই জিম্বাবোয়েকে বিশাল ব্যবধানে হারানোর প্ল্যান নিয়েই নামতে হবে ভারতকে। আর এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন ওপেনার অভিষেক শর্মা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অভিষেকের উপরেই ভারতের সব আশা?
Image Credit : Getty

অভিষেকের উপরেই ভারতের সব আশা?

নেট রান রেটই এখন আসল। ওয়েস্ট ইন্ডিজের +5.350 এবং দক্ষিণ আফ্রিকার +3.800 রান রেট। তাই সেমিতে যেতে হলে ভারতকে শুধু জিতলেই হবে না, জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশাল জয় পেতে হবে। সেইজন্য অভিষেক শর্মার মতো হিটার দলে থাকা ভীষণ জরুরি। নিজের খেলার দিনে অভিষেক একাই ম্যাচ জেতাতে পারেন। গত ক্যালেন্ডার বছরে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ছিলেন। কিন্তু এই বিশ্বকাপে তাঁর ফর্ম একেবারেই ভালো নয়। পরপর তিন ম্যাচে শূন্যের গেড়োও আছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও রান পাননি। তা সত্ত্বেও তাঁকে বাদ দেওয়ার কথা ভাবছে না দল।

Related Articles

Related image1
ENG vs PAK T20: আরও বিপাকে পাকিস্তান! সুপার এইটের ম্যাচে ২ উইকেটে জয় ইংল্যান্ডের, পরাজয় সলমন আলী আঘাদের
Related image2
IND vs ZIM T20: বাবার অবস্থা সঙ্কটজনক! জিম্বাবোয়ে ম্যাচের আগেই বাড়ি ফিরলেন রিঙ্কু?
35
তিলককেই হয়ত দলের বাইরে যেতে হতে পারে
Image Credit : AFP

তিলককেই হয়ত দলের বাইরে যেতে হতে পারে

অভিষেক শর্মা লাগাতার ব্যর্থ হলেও তিনি একজন বড় হিটার। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁকে খেলানোটা জরুরি। কিন্তু দলে সঞ্জু স্যামসনকে জায়গা দিতে হলে কাউকে তো বসতে হবে। এক্ষেত্রে কোপ পড়তে পারে তিলক ভার্মার উপর। অভিষেক শর্মার মতো চূড়ান্ত ব্যর্থ না হলেও এবং মোটামুটি রান করলেও, তিলককেই হয়ত দলের বাইরে যেতে হতে পারে।

45
রিঙ্কুর বদলে অক্ষর
Image Credit : X

রিঙ্কুর বদলে অক্ষর

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। দলের ফিনিশার রিঙ্কু সিং এই ম্যাচে খেলতে পারবেন না। ব্যক্তিগত কারণে তিনি দলের বাইরে। রিঙ্কুর বাবা খানচাঁদ ক্যানসারে আক্রান্ত এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেটরে রয়েছেন। বাবার পাশে থাকতেই বাড়ি ফিরেছেন রিঙ্কু। তাঁর জায়গায় দলে অক্ষর প্যাটেলকে খেলানো হতে পারে।

55
জিম্বাবোয়ের জন্যও মরণ-বাঁচন ম্যাচ?...
Image Credit : Getty

জিম্বাবোয়ের জন্যও মরণ-বাঁচন ম্যাচ?...

বৃহস্পতিবারের ম্যাচটি শুধু ভারতের জন্য নয়, জিম্বাবোয়ের জন্যও 'ডু অর ডাই'। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা অপ্রত্যাশিতভাবে সুপার এইটে জায়গা করে নিয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে তাদের সেমিফাইনালে যাওয়ার আশা অনেকটাই কমে গেছে। ভারতের কাছে হারলে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে যাবে জিম্বাবোয়ে। তাই এই ম্যাচ জিততে তারাও মরিয়া হয়ে মাঠে নামবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kagiso Rabada: বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন কাগিসো রাবাডা
Recommended image2
Pakistan Cricket: দলে বদলের কথা জানতেনই না! পদত্যাগ পাকিস্তানের নির্বাচক মিসবা-উল-হকের
Recommended image3
Team India T20I Squad: আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে দুই বড় চমক, নেই হার্দিক
Recommended image4
Ajit Agarkar: অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Recommended image5
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Related Stories
Recommended image1
ENG vs PAK T20: আরও বিপাকে পাকিস্তান! সুপার এইটের ম্যাচে ২ উইকেটে জয় ইংল্যান্ডের, পরাজয় সলমন আলী আঘাদের
Recommended image2
IND vs ZIM T20: বাবার অবস্থা সঙ্কটজনক! জিম্বাবোয়ে ম্যাচের আগেই বাড়ি ফিরলেন রিঙ্কু?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved