IND vs ENG T20 WC 2026: জয়ের পর ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দোলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, “আমার মনে হয়, এই জয়ের কিছুটা কৃতিত্ব অবশ্যই আমাদের ফিল্ডিং কোচ টি দিলীপকেও দেওয়া উচিত। গোটা দলের সঙ্গে উনি অনেক পরিশ্রম করেছেন।"
IND vs ENG T20 WC 2026: অধিনায়কের মুখে প্রশংসা। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত বনাম ইংল্যান্ড (ind vs eng t20)। যে ম্যাচে ২৫৩ রানের বিরাট স্কোর খাড়া করে টিম ইন্ডিয়া (india england semi final 2026)।
কী বললেন ভারত অধিনায়ক?
আর সেই ম্যাচেই ৭ রানে পরাজিত হয় ইংল্যান্ড। জয়ের পর ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দোলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, “আমার মনে হয়, এই জয়ের কিছুটা কৃতিত্ব অবশ্যই আমাদের ফিল্ডিং কোচ টি দিলীপকেও দেওয়া উচিত। গোটা দলের সঙ্গে উনি অনেক পরিশ্রম করেছেন। আলাদা করে ছেলেদের সঙ্গে সময় কাটিয়েছেন। নানা ধরনের প্রতিযোগিতা এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে ফিল্ডিংয়ের মান উন্নত করেছেন। এমনকি, প্রয়োজনে কড়া মনোভাবও দেখিয়েছেন কখনও কখনও। আর পুরো টিম ওর কথা শুনেছে। সেটারই প্রতিফলন মাঠে দেখা গেছে। তাই এই জয়ের কৃতিত্ব ওনারও প্রাপ্য।"
ওয়াংখেড়ের দর্শকদের ধন্যবাদ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন
অন্যদিকে, সঞ্জু প্রসঙ্গে সূর্যর কথায়, “ও শুরু থেকেই আক্রমণ শুরু করে এবং একবারও থামেনি। উইকেট পড়লেও রান করে যাচ্ছিল। কারণ, ও জানত যে, উইকেট ভালো আছে। তাই বড় রান করতে হবে। এই ইনিংসটা ওর খেলা অন্যতম সেরা ইনিংস। সেইসঙ্গে, বুমরা থেকে আর্শদীপ প্রত্যেকে ভালো বল করেছে। তবে আলাদা করে বুমরার কথা আমি বলতে চাই। আরও একবার ও দু-হাত তুলে দায়িত্ব নিয়েছে এবং দলকে জিতিয়েছে। ম্যাচের পর ম্যাচ ও এই কাজ ও করে চলেছে। আর অবশ্যই ওয়াংখেড়ের দর্শকদের ধন্যবাদ। যেভাবে তারা আমাদের গোটা ম্যাচে সমর্থন করে গেছেন, তা এককথায় অতুলনীয়।"
টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আগামী ৮ মার্চ রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

