India vs Afghanistan One-off Test: দীর্ঘদিন পর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (2025–2027 World Test Championship) অংশ না হলেও, আফগানদের বিরুদ্ধে এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। প্রথম দিন টসে জিতে ব্যাটিং করতে নেমে দাপট দেখাল ভারতীয় দল।

DID YOU
KNOW
?
শুবমান গিলের নজির
টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর এক বছর হওয়ার আগেই ১,০০০ রান পূরণ করে ফেললেন শুবমান গিল।

India vs Afghanistan Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিনের শেষে দারুণ জায়গায় ভারতীয় দল। দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর তিন উইকেটে ৩৬৮। অপরাজিত শতরান করেছেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি দিনের শেষে ১০৩ রান করে অপরাজিত। সমালোচকদের জবাব দিয়ে ভালো ব্যাটিং করলেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি ৫০ রান করে অপরাজিত। শুবমানের পাশাপাশি শতরান করেছেন কে এল রাহুল (KL Rahul)। এই তারকা ১০০ রান করেছেন। সাই সুদর্শনও (Sai Sudharsan) ভালো ব্যাটিং করেছেন। তিনি ৮১ রান করে আউট হয়ে যান। নিশ্চিত শতরান হারালেন সুদর্শন। বড় রান পাননি একমাত্র যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। এই তরুণ ওপেনার ২৪ রান করে আউট হয়ে যান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নতুন নজির শুবমানের

টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই কিংবদন্তি ১১৩ ইনিংসে ২০ বার শতরান করেছেন। অপর এক কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ৭৪ ইনিংসে ১১ বার শতরান করেন। মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ৭৮ ইনিংসে নয় শতরান করেন। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৪৩ ইনিংসে সাত শতরান করেছেন। শুবমান টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে ১৫-তম ইনিংসে ষষ্ঠ শতরান করলেন। টেস্টে পঞ্চমবার অর্ধশতরান করলেন ঋষভ। টেস্টে দ্বাদশ শতরান করলেন রাহুল।

অধিনায়ক হিসেবে ১,০০০ রান শুবমানের

টেস্টে ভারতের ১১-তম অধিনায়ক হিসেবে ১,০০০ রান পূরণ করলেন শুবমান। গাভাসকর টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে ১৪-তম ইনিংসে ১,০০০ রান পূরণ করেছিলেন। শুবমান ১৫-তম ইনিংসে ১,০০০ রান পূরণ করে গাভাসকরের ঠিক পিছনে থাকলেন। ভারতের অধিনায়ক হওয়ার পর ৩৫১ দিনের মধ্যে এই নজির গড়লেন শুবমান। তিনি এই ম্যাচের দ্বিতীয় দিন নিজের ও দলের রান সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন। শতরান করার চেষ্টা করবেন ঋষভ। ভারতীয় দল এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে চাইবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।