MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারত সফরে ওডিআই সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, আসছেন ম্যাক্সওয়েল, মার্শরা

ভারত সফরে ওডিআই সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, আসছেন ম্যাক্সওয়েল, মার্শরা

ভারত সফরে টেস্ট সিরিজে ০-২ পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে আরও দু'টি ম্যাচ বাকি। এরই মধ্যে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের দলে কয়েকটি বদল করা হয়েছে। ওডিআই সিরিজের দলে রাখা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Feb 23 2023, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারত সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে রাখা হল গ্লেন ম্যাক্সওয়েলকে
Image Credit : Getty

ভারত সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে রাখা হল গ্লেন ম্যাক্সওয়েলকে

ভারত সফরে টেস্ট দলে জায়গা না পেলেও, ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। তিনি ভারত সফরে আসছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভারত সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে অলরাউন্ডার মিচেল মার্শ
Image Credit : Getty

ভারত সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে অলরাউন্ডার মিচেল মার্শ

ভারত সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শকে। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, ভারত সফরেও ভালো পারফরম্যান্স দেখাবেন এই অলরাউন্ডার।

310
ভারত সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে রাখা হল পেসার ঝাই রিচার্ডসনকেও
Image Credit : Instagram

ভারত সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে রাখা হল পেসার ঝাই রিচার্ডসনকেও

ভারত সফরে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া দল। ওডিআই সিরিজে দলের পেস বোলিং আক্রমণকে শক্তিশালী করার জন্য় ঝাই রিচার্ডসনকে ডাকল ক্রিকেট অস্ট্রেলিয়া।

410
১৭ মার্চ শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ, প্রথম ম্যাচ মুম্বইয়ে
Image Credit : Getty

১৭ মার্চ শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ, প্রথম ম্যাচ মুম্বইয়ে

১৭ মার্চ মুম্বইয়ে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। ১৯ মার্চ দ্বিতীয় ওডিআই ম্যাচ বিশাখাপত্তনমে। ২২ মার্চ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ চেন্নাইয়ে।

510
কনুইয়ের চোটের জন্য ভারত সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার, ফিরছেন ওডিআই সিরিজে
Image Credit : insta

কনুইয়ের চোটের জন্য ভারত সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার, ফিরছেন ওডিআই সিরিজে

ভারত সফরে টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। কনুইয়ের চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার। তবে চোট সারাতে পারলে ওডিআই সিরিজে খেলবেন তিনি।

610
পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স
Image Credit : PTI

পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

পারিবারিক সমস্যার কারণে দিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্যাচের পরেই দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে ১ মার্চ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি ফিরে আসবেন বলে জানা গিয়েছে।

710
ভারত সফর থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাশটন আগরকে, তবে ওডিআই সিরিজের দলে আছেন তিনি
Image Credit : our own

ভারত সফর থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাশটন আগরকে, তবে ওডিআই সিরিজের দলে আছেন তিনি

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচেই খেলার সুযোগ পাননি স্পিনার অ্যাশটন আগর। এবার তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হল। এই স্পিনার এবার শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবেন। তারপর ওডিআই সিরিজ খেলতে ভারতে ফিরবেন তিনি।

810
চোটের জন্য ভারত সফরে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার জশ হ্যাজেলউড
Image Credit : Getty

চোটের জন্য ভারত সফরে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার জশ হ্যাজেলউড

চোট নিয়েই ভারত সফরে এসেছিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচে তো বটেই, ওডিআই সিরিজেও খেলতে পারবেন না এই পেসার।

910
গত বছরের নভেম্বরে দুর্ঘটনায় পা ভাঙে গ্লেন ম্যাক্সওয়েলের, এখন ফিট হয়ে উঠেছেন তিনি
Image Credit : Getty

গত বছরের নভেম্বরে দুর্ঘটনায় পা ভাঙে গ্লেন ম্যাক্সওয়েলের, এখন ফিট হয়ে উঠেছেন তিনি

চোট সারিয়ে গত সপ্তাহে মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। পা ভাঙার পর তাঁকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে এখন তিনি ফিট হয়ে উঠেছেন।

1010
ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে পারেন ট্রেভিস হেড
Image Credit : Getty

ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে পারেন ট্রেভিস হেড

ওয়ার্নারের বদলে টেস্ট সিরিজে ওপেন করছেন ট্রেভিস হেড। ওডিআই সিরিজে ডেভিড ওয়ার্নার খেলতে পারলে তাঁর সঙ্গে ওপেন করবেন হেডই।

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image2
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image3
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image4
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image5
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved