MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিং, অভিষেক ম্যাচে ভালো বোলিং ময়াঙ্কের, বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিং, অভিষেক ম্যাচে ভালো বোলিং ময়াঙ্কের, বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

রবিবার শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বোলিং-ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করে প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। বোলিংয়ে দুর্দান্ত হার্দিক পান্ডিয়া সুপার ব্যাটিং করে ম্যাচ শেষ করেছেন।   

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Oct 06 2024, 11:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে সহজ জয় ভারতীয় দলের

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতীয় দলের

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ভারত-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। অলরাউন্ড পারফর্ম করে টেস্ট সিরিজ নিজেদের করে নেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও শুভ সূচনা করল ভারত। রবিবার ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গোয়ালিয়রের নিউ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছে ভারত। বাংলাদেশকে কোথাও সুযোগ না দিয়েই দুর্দান্ত জয় তুলে নিয়েছে সূর্যকুমার-বাহিনী। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের

ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রের নিউ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচে ভারত ৭ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে। টস জিতে অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং বেছে নেন। ফলে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ১১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।

35
টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচেই অসাধারণ বোলিং আইপিএল-খ্যাত ময়াঙ্ক যাদবের

টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচেই অসাধারণ বোলিং আইপিএল-খ্যাত ময়াঙ্ক যাদবের

প্রথমে ব্যাটিং করা বাংলাদেশকে বড় রান করতে দেয়নি ভারতীয় বোলাররা। আগুন ঝরা বোলিং করেন আর্শদীপ সিংরা। যার ফলে ১২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেন।  ভারতের হয়ে অর্শদীপ, বরুণ চক্রবর্তী ৩ উইকেট করে নেন। হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ময়াঙ্ক যাদব বিশ্ব ক্রিকেটে পা রেখেই তুফান তুলেছেন। আইপিএলে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বোলিং করা এই বোলার গোয়ালিয়রেও একই তেজ দেখিয়েছেন। তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম ওভারেই মেডেন। 

45
দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে ঝোড়ো ব্যাটিং করে ম্যাচ জেতালেন হার্দিক পান্ডিয়া

দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে ঝোড়ো ব্যাটিং করে ম্যাচ জেতালেন হার্দিক পান্ডিয়া

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ভারত। হার্দিক পান্ডিয়া ১৬ বলে ৩৯ রান করে শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জয় এনে দেন। ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন তিনি। হার্দিক তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। তার সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন দুজনেই ২৯ রান করেছেন। অভিষেক শর্মা ১৬ রানে  রান আউট হন। অভিষেক খেলোয়াড় নীতিশ কুমার রেড্ডিও ১৬ রানে অপরাজিত থাকেন।

55
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন ময়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন ময়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি

ভারতের নতুন বোলিং সেনসেশন ময়াঙ্ক যাদবকে এই ম্যাচ দিয়ে অভিষেকের সুযোগ দেওয়া হয়েছে। আইপিএলে তুফানি বোলিং করা ময়াঙ্কের উপর প্রথম থেকেই সবার নজর ছিল। তাঁর সঙ্গে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন নীতিশ। শিবম দুবের চোট পাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। তিলক বর্মা, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, জিতেশ শর্মারা খেলার সুযোগ পাননি। 

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image2
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image3
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image4
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image5
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved