India vs England ODI Series Squad: তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে শতরান করা যশস্বী জয়সওয়ালকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেও দলে রাখা হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছিল, আফগানিস্তান সিরিজের পরেই রোহিত অবসর নিতে পারেন এবং তিনি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য স্কোয়াডে থাকার পরিকল্পনায় নেই।
India vs England ODI Series Squad: আসন্ন জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে ফিরলেন তারকা ব্যাটার বিরাট কোহলি (India vs England ODI Series Squad)। সেইসঙ্গে, স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার যশপ্রীত বুমরা এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল (India England ODI series 2026)।

শুভমান গিলের নেতৃত্বেই খেলতে নামবে এই দল। তবে বিরাটের জায়গা পাকা হবে ফিটনেস টেস্ট পাশ করার পর। কিন্তু আফগানিস্তান সিরিজে খেলা দলের পেস বোলার প্রিন্স যাদব এবং স্পিনার হর্ষ দুবেকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গাতেই বুমরা এবং অক্ষরকে নেওয়া হয়েছে। তবে তরুণ পেসার গুরনূর ব্রার অবশ্য নিজের জায়গা ধরে রেখেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরলেন বিরাট
তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে শতরান করা যশস্বী জয়সওয়ালকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেও দলে রাখা হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছিল, আফগানিস্তান সিরিজের পরেই রোহিত অবসর নিতে পারেন এবং তিনি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য স্কোয়াডে থাকার পরিকল্পনায় নেই।
তবে সেই জল্পনায় জল ঢেলে দলে ফিরেছেন তিনি। ঈশান কিষাণও দলে জায়গা পেয়েছেন। তবে উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন এই সিরিজে নেই। পাশাপাশি চোট সারিয়ে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় হার্দিক পান্ডিয়াও দলের বাইরে। সেইসঙ্গে, রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়নি।
ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল (ইকেটকিপার-ব্যাটার), ঈশান কিষাণ (ইকেটকিপার-ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, গুরনূর ব্রার
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

