MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • India vs Ireland Series: অধিনায়ক স্যামসন এবং ওপেনার বৈভব? আয়ারল্যান্ডে তরুণ টিম ইন্ডিয়ার ঝড় তোলার অপেক্ষা

India vs Ireland Series: অধিনায়ক স্যামসন এবং ওপেনার বৈভব? আয়ারল্যান্ডে তরুণ টিম ইন্ডিয়ার ঝড় তোলার অপেক্ষা

India vs Ireland Series: চলতি ২০২৬ সালের জুন মাসে, আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (india vs ireland)। এই টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিসিআই একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। শোনা যাচ্ছে, আসন্ন সিরিজে সঞ্জু স্যামসনকে অধিনায়ক করা হতে পারে।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 23 2026, 05:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড সফর
Image Credit : BCCI\Twitter

টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড সফর

চলতি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, ভারতীয় ক্রিকেট দল তাদের পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি। আফগানিস্তান সিরিজ তো আছেই। তবে এবার বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে যে, ২০২৬ সালের জুন মাসে, আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। এই সফরে ভারতীয় ক্রিকেট দল দুটি টি-২০ ম্যাচ খেলবে। প্রায় আট বছর পর ভারতীয় দল বেলফাস্টের মাঠে নামতে চলেছে। যা এই সফরকে আরও স্পেশ্যাল করে তুলেছে।

25
সিরিজের সূচি দেখে নেওয়া যাক
Image Credit : Team India\BCCI

সিরিজের সূচি দেখে নেওয়া যাক

প্রথম টি-২০ ম্যাচটি বেলফাস্ট স্টেডিয়ামে খেলা হবে আগামী ২৬ জুন। ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। অন্যদিকে, দ্বিতীয় টি-২০ ম্যাচটি বেলফাস্ট স্টেডিয়ামে  আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

Related Articles

Related image1
Ajit Agarkar News: আগামী ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান, BCCI-কে বিশেষ আর্জি আগারকারের?
Related image2
BCCI Awards 2025: শুভমানের মাথায় সেরার মুকুট, কিংবদন্তি দ্রাবিড়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট বিসিসিআই-এর
35
অধিনায়ক কে হবেন?
Image Credit : BCCI\Twitter

অধিনায়ক কে হবেন?

এই সিরিজে তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে অধিনায়ক করার সম্ভাবনা প্রবল। অতীতে সিনিয়রদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেলেও, এবার সঞ্জু তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে।

45
ওপেনার হিসেবে জয়সওয়াল এবং বৈভব
Image Credit : X/BCCI

ওপেনার হিসেবে জয়সওয়াল এবং বৈভব

অন্যদিকে, ব্যস্ত সূচির কারণে সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মাকে এই সফর থেকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তাদের জায়গায় ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল কিংবা তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর মধ্যে একজনকে সুযোগ দেওয়া হতে পারে।

55
ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার
Image Credit : Team India\BCCI

ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার

আইপিএল ২০২৬ শেষ হওয়ার পরেই, আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২০ জুন, আফগানিস্তান সিরিজ শেষ হলেই দল আয়ারল্যান্ড সফরের জন্য রওনা দেবে। এই সিরিজ শেষ হওয়ার ঠিক পরেই, ১ জুলাই থেকে ইংল্যান্ডে পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে। ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ড সিরিজ ভারতের তরুণ প্রতিভাদের জন্য একটি ভালো প্রস্তুতির মঞ্চ হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunrisers vs Royals: দুই নতুন বোলারের দাপটে প্রথম হার রাজস্থানের, ৫৭ রানে জিতল হায়দরাবাদ
Recommended image2
Yuzvendra Chahal News: "আপনি খুব মিষ্টি দেখতে!" বলিউডের বাঙালি অভিনেত্রীকে মেসেজ চাহালের, আইপিএল-এর মাঝেই প্রকাশ্যে চ্যাট
Recommended image3
World Test Championship: টেস্ট ক্রিকেটে আসছে বড় পরিবর্তন, এবার ১২টি দল নিয়ে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ?
Recommended image4
MI vs RCB 2026: ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৮ রানে পরাজয় মুম্বই ইন্ডিয়ান্সের, ম্যাচের আগে আশা ভোঁসলেকে স্মরণ
Recommended image5
LSG vs GT: শুবমান-বাটলারের অসাধারণ ব্যাটিং, লখনউকে হারিয়ে দ্বিতীয় জয় গুজরাটের
Related Stories
Recommended image1
Ajit Agarkar News: আগামী ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান, BCCI-কে বিশেষ আর্জি আগারকারের?
Recommended image2
BCCI Awards 2025: শুভমানের মাথায় সেরার মুকুট, কিংবদন্তি দ্রাবিড়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট বিসিসিআই-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved