MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সামনে দুটি মেগা রেকর্ডের হাতছানি রয়েছে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Dec 09 2025, 12:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
পাঁচ ম্যাচের টি ২০সিরিজ
Image Credit : Insta/hardikpandya93

পাঁচ ম্যাচের টি-২০সিরিজ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার, কটকে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ১১ ডিসেম্বর মুল্লানপুরে অনুষ্ঠিত হবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ১৪ ডিসেম্বর ধর্মশালায় এবং চতুর্থটি ১৭ ডিসেম্বর লখনউতে অনুষ্ঠিত হবে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
হার্দিক পান্ডিয়ার মেগা রেকর্ড
Image Credit : X/@ImTanujSingh

হার্দিক পান্ডিয়ার মেগা রেকর্ড

টেস্ট সিরিজে পরাজিত হলেও একদিনের সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। এবার টি-টোয়েন্টি সিরিজকে পাখির চোখ করেছে তারা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২,০০০ টি-টোয়েন্টি রান এবং ১০০ উইকেটের ডাবল মাইলফলক স্পর্শ করতে পারেন। অর্থাৎ, আসন্ন এই  টি-২০ সিরিজে ২০০০ রান পূর্ণ করতে পান্ডিয়ার দরকার আর মাত্র ১৪০ রান এবং ১০০টি উইকেটের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন মাত্র দুটি উইকেট।

Related Articles

Related image1
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
Related image2
India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
34
তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী
Image Credit : Instagram@hardikpandya93

তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

টি-টোয়েন্টি ম্যাচে পান্ডিয়া ১০০টি উইকেট পূর্ণ করলে, তিনি এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় ভারতীয় বোলার হবেন। বর্তমানে তিনি ২৬.৫৮ গড়ে ৯৮ উইকেট নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। অন্যদিকে, ১২০টি ম্যাচে পান্ডিয়া ২৭.৩৫ গড়ে ১৮৬০ রান করেছেন এবং ১৪১.০১ স্ট্রাইক রেট রেখে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন। সেপ্টেম্বর মাসে, এশিয়া কাপ ২০২৫ চলাকালীন উরুর পেশিতে চোট পাওয়ার পর থেকে পান্ডিয়া আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নামেননি। 

44
নিজের ফিটনেসকে অবশ্য প্রমাণ করেছেন
Image Credit : X

নিজের ফিটনেসকে অবশ্য প্রমাণ করেছেন

চোটের কারণে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজেও খেলতে পারেননি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) বরোদার হয়ে খেলে পান্ডিয়া নিজের ফিটনেসকে অবশ্য প্রমাণ করেছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ৪২ বলে ৭৭ রান করে হার্দিক বরোদাকে সাত উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দেন। ব্যাটিং এবং বোলিং, উভয় ক্ষেত্রেই পারদর্শী একজন গুরুত্বপূর্ণ তারকা ক্রিকেটার হওয়ায় পান্ডিয়ার প্রত্যাবর্তন ভারতীয় দলের জন্য একটি বড় সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rishabh Pant: প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড ঋষভ পন্থের
Recommended image2
Australia vs Bangladesh: বাংলাদেশের কাছে হার, দ্বিতীয় টেস্টে দলে বদল অস্ট্রেলিয়ার
Recommended image3
Ravindra Jadeja: গল টেস্টে ইতিহাস গড়লেন রবীন্দ্র জাদেজা! শ্রীলঙ্কার বিরুদ্ধে অনেকটাই সুবিধাজনক জায়গায় ভারত
Recommended image4
Bangladesh Cricket: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস! টাইগারদের ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান?
Recommended image5
IND vs SL Test Series: পাডিক্কালের দুরন্ত ইনিংসে ইতি! দ্বিতীয় দিনে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করল শ্রীলঙ্কা, তবে রানের পাহাড়
Related Stories
Recommended image1
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
Recommended image2
India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved