India vs Sri Lanka First Test: শনিবার ভারতের স্বাধীনতা দিবসে (India Independence Day 2026) গলে (Galle) শুরু হল ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) ফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখতে হলে এই সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে।
KNOW
India tour of Sri Lanka 2026: দেশজুড়ে যখন স্বাধীনতা দিবস (India Independence Day 2026) পালিত হচ্ছে, তখন শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আবহাওয়াও ভালো আছে। আশা করছি ক্রিকেটের জন্য একটা ভালো দিন হবে। ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। প্রথম টেস্টে যে একাদশ খেলেছিল, দ্বিতীয় টেস্টেও সেই একই দলকে রাখা হয়েছে। দলে পাঁচজন বোলার আছে। দুই পেসার ও তিন স্পিনার।’
৬০০-তম টেস্ট ম্যাচ ভারতের
এদিন ৬০০-তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। স্বাধীনতা দিবসে টেস্ট ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শুবমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া প্রতিবারই খুব বড় সম্মানের। তবে আজকের দিনটি আরও বিশেষ, আমাদের স্বাধীনতা দিবস এবং ভারতের ৬০০-তম টেস্ট। তাই মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’
২ দলের হয়ে কারা খেলছেন?
এই টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), কে এল রাহুল (KL Rahul), দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal), শুবমান গিল (Shubman Gill) (অধিনায়ক), ঋষভ পন্থ (Rishabh Pant) (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ধ্রুব জুরেল (Dhruv Jurel), মানব সুতার (Manav Suthar), কুলদীপ যাদব (Kuldeep Yadav), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। শ্রীলঙ্কার হয়ে খেলছেন- লাহিড়ু উদারা (Lahiru Udara), নিশান ফার্নান্ডো (Nishan Fernando), দীনেশ চান্ডিমাল (Dinesh Chandimal), কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis), ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva) (অধিনায়ক), সোনাল দিনুশা (Sonal Dinusha), নিরোশন ডিকওয়েলা (Niroshan Dickwella) (উইকেটকিপার), কেশারা নুয়ানথা (Keshara Nuwantha), প্রভাত জয়সূর্য (Prabath Jayasuriya), লাহিড়ু কুমারা (Lahiru Kumara) ও আসিথা ফার্নান্ডো (Asitha Fernando)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


