India Tour of Bangladesh, 2026: শ্রীলঙ্কা সফর (India Tour of Sri Lanka, 2026) সেরে দেশে ফিরে চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। বিসিসিআই (BCCI) বাংলাদেশে দল পাঠাবে কি না স্পষ্ট নয়। তবে এই সফর ঘিরে তৈরি হওয়া জটিলতা ধীরে ধীরে কেটে যাচ্ছে।

DID YOU
KNOW
?
ভারত-আফগান সিরিজ
ভারতের মাটিতেই ভারতের বিরুদ্ধে হোম সিরিজ খেলতে নামছে আফগানিস্তান ক্রিকেট দল। দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ হবে।

India vs Afghanistan T20I Series: ভারত-আফগানিস্তানের আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচিতে বদল আনার উদ্যোগ নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। সিরিজের একটি ম্যাচ ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) দিন আয়োজন করা যায় কি না, তা নিয়ে বিসিসিআই-এর (BCCI) সঙ্গে আলোচনা শুরু করেছে আফগান ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে খবর, আফগানিস্তান জানতে চেয়েছে ১৩ সেপ্টেম্বরের প্রথম অথবা ১৫ সেপ্টেম্বরের দ্বিতীয় টি-২০ ম্যাচটি সরিয়ে ১৪ সেপ্টেম্বর করা সম্ভব কি না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিসিসিআই-এর সম্মতির উপর। বর্তমান সূচি অনুযায়ী তিনটি ম্যাচই হবে নয়াদিল্লির (New Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium)।

বর্তমান সূচি:

প্রথম টি-২০ — ১৩ সেপ্টেম্বর

দ্বিতীয় টি-২০ — ১৫ সেপ্টেম্বর

তৃতীয় টি-২০ — ১৭ সেপ্টেম্বর

আফগানিস্তানের হোম সিরিজ

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব গৃহীত হলে প্রথম অথবা দ্বিতীয় ম্যাচটি ১৪ সেপ্টেম্বর আয়োজন করা হবে। অর্থাৎ, ভারত-আফগানিস্তান সিরিজের একটি ম্যাচ সরাসরি গণেশ চতুর্থীর উৎসবের আবহে অনুষ্ঠিত হতে পারে। এই সিরিজটি আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম (ICC Future Tours Programme) অনুযায়ী আফগানিস্তানের নির্ধারিত হোম সিরিজ। তবে দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিস্থিতি অনুকূল না থাকায় তিনটি ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। অতীতেও আফগানিস্তান নিজেদের আন্তর্জাতিক ম্যাচ ভারতের মাটিতে আয়োজন করেছে।

বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল?

এদিকে ভারতের সেপ্টেম্বরের ক্রিকেট সূচি এমনিতেই বেশ জটিল হয়ে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তাবিত সাদা বলের সিরিজ এখনও অনিশ্চিত। ভারতীয় দলের বাংলাদেশ সফর (India Tour of Bangladesh, 2026) নিয়ে বিসিসিআই-কে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের সূচি নিয়ে নতুন এই প্রস্তাব পরিস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে আপাতত ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বরের সূচিই বহাল রয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ১৪ সেপ্টেম্বরের প্রস্তাব নিয়ে বিসিসিআই সম্মতি দিলে তবেই পরিবর্তন আসবে। গণেশ চতুর্থীর দিনে দিল্লিতে ভারত-আফগানিস্তান টি-২০ ক্রিকেট আর উৎসবের এই সম্ভাব্য মেলবন্ধন এখন বিসিসিআই-এর সিদ্ধান্তের অপেক্ষায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।