MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • বাবার পর ছেলের বিরুদ্ধেও ম্যাচ, সচিন তেন্ডুলকরের নজির স্পর্শ করছেন বিরাট কোহলি

বাবার পর ছেলের বিরুদ্ধেও ম্যাচ, সচিন তেন্ডুলকরের নজির স্পর্শ করছেন বিরাট কোহলি

ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে বেশ কয়েকজন বাবা-ছেলে জাতীয় দলের হয়ে খেলেছেন। ২ ভাই, ৩ ভাইয়েরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নজির আছে। ভারতীয় ক্রিকেটে যেমন এই নজির আছে, তেমনই ওয়েস্ট ইন্ডিজেও আছে। এরই সুবাদে বিরাট কোহলি একটি নজির গড়তে চলেছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 11 2023, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বুধবার ডমিনিকায় সচিন তেন্ডুলকরের নজির স্পর্শ করতে চলেছেন বিরাট কোহলি
Image Credit : Getty

বুধবার ডমিনিকায় সচিন তেন্ডুলকরের নজির স্পর্শ করতে চলেছেন বিরাট কোহলি

টেস্টে সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি শতরানের রেকর্ড তাড়া করছেন বিরাট কোহলি। এবার তিনি সচিনের অন্য একটি নজির স্পর্শ করতে চলেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বাবার পর ছেলের বিরুদ্ধেও খেলেছেন সচিন, একই নজির গড়তে চলেছেন বিরাট
Image Credit : Getty

বাবার পর ছেলের বিরুদ্ধেও খেলেছেন সচিন, একই নজির গড়তে চলেছেন বিরাট

১৯৯২ সালের অস্ট্রেলিয়া সফরে জেফ মার্শের বিরুদ্ধে খেলেন সচিন তেন্ডুলকর। এরপর ২০১১-১২ মরসুমের অস্ট্রেলিয়া সফরে জেফের ছেলে শন মার্শের বিরুদ্ধে খেলেন সচিন। এবার এই নজির গড়তে চলেছেন বিরাট কোহলি। 

310
সিনিয়র চন্দ্রপলের পর এবার জুনিয়র চন্দ্রপলের বিরুদ্ধে খেলতে নামছেন বিরাট কোহলি
Image Credit : our own

সিনিয়র চন্দ্রপলের পর এবার জুনিয়র চন্দ্রপলের বিরুদ্ধে খেলতে নামছেন বিরাট কোহলি

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার শিবনারায়ণ চন্দ্রপলের বিরুদ্ধে খেলেছেন বিরাট কোহলি। এবার শিবনারায়ণের ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপলের বিরুদ্ধেও খেলতে নামছেন বিরাট।

410
আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই সাড়া ফেলে দিয়েছেন ত্যাগনারায়ণ চন্দ্রপল
Image Credit : Facebook

আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই সাড়া ফেলে দিয়েছেন ত্যাগনারায়ণ চন্দ্রপল

এখনও পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন ত্যাগনারায়ণ চন্দ্রপল। এরই মধ্যে তিনি দ্বিশতরান করে ফেলেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ২০৭।

510
১২ বছর পর ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি
Image Credit : Getty

১২ বছর পর ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি

২০১১ সালে শেষবার ডমিনিকায় টেস্ট ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। এক যুগ পর এই মাঠে ফের খেলতে নামছেন তিনি।

610
বিরাট কোহলি ছাড়া বর্তমান ভারতীয় দলের আর কেউই ডমিনিকায় টেস্ট ম্যাচ খেলেননি
Image Credit : PTI

বিরাট কোহলি ছাড়া বর্তমান ভারতীয় দলের আর কেউই ডমিনিকায় টেস্ট ম্যাচ খেলেননি

এখন ভারতীয় দলের হয়ে যে ক্রিকেটাররা খেলছেন, তাঁদের মধ্যে একমাত্র বিরাট কোহলিরই ডমিনিকায় টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তিনি ফের এই মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

710
ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়েরও ডমিনিকায় খেলার অভিজ্ঞতা আছে
Image Credit : Twitter

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়েরও ডমিনিকায় খেলার অভিজ্ঞতা আছে

২০১১ সালে বিরাট কোহলির পাশাপাশি রাহুল দ্রাবিড়ও ডমিনিকায় টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই অভিজ্ঞতা দলের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন বিরাট ও দ্রাবিড়।

810
২০১১ সালে ড্র হয়েছিল ডমিনিকা টেস্ট ম্যাচ, এবার জয়ের লক্ষ্যে ভারতীয় দল
Image Credit : Getty

২০১১ সালে ড্র হয়েছিল ডমিনিকা টেস্ট ম্যাচ, এবার জয়ের লক্ষ্যে ভারতীয় দল

১২ বছর আগে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ড্র করেছিল ভারতীয় দল। এবার জয় দিয়েই টেস্ট সিরিজ শুরু করার লক্ষ্যে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

910
৬ বছর পর ফের ডমিনিকার উইন্ডসর পার্কে টেস্ট ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ
Image Credit : our own

৬ বছর পর ফের ডমিনিকার উইন্ডসর পার্কে টেস্ট ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ

২০১৭ সালে শেষবার ডমিনিকার উইন্ডসর পার্কে টেস্ট ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফের এখানে টেস্ট ম্যাচ হতে চলেছে।

1010
২০১১ সালে ডমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দলই
Image Credit : our own

২০১১ সালে ডমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দলই

ডমিনিকার উইন্ডসর পার্কের ইতিহাস খুব একটা পুরনো নয়। ১২ বছর আগে এখানে প্রথম টেস্ট ম্যাচ হয়। এখানে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হয় না।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved