MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল-এর পারফরম্যান্স কী করে টেস্ট দলের যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে? অখুশি শাস্ত্রী

আইপিএল-এর পারফরম্যান্স কী করে টেস্ট দলের যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে? অখুশি শাস্ত্রী

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওডিআই দল ঘোষণা করা হয়েছে। টেস্ট দল থেকে চেতেশ্বর পূজারার বাদ পড়া নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর, তেমনই আইপিএল-এর পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রবি শাস্ত্রী।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 24 2023, 10:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আইপিএল এর পারফরম্যান্স বিচার করে টেস্ট দল বাছাই করা যায় না, মত রবি শাস্ত্রীর
Image Credit : twitter

আইপিএল-এর পারফরম্যান্স বিচার করে টেস্ট দল বাছাই করা যায় না, মত রবি শাস্ত্রীর

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমাররা। নির্বাচকদের এই সিদ্ধান্তে খুশি নন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
টেস্ট দল বাছাই করা নিয়ে নির্বাচকদের সতর্ক থাকা উচিত, মত রবি শাস্ত্রীর
Image Credit : Getty

টেস্ট দল বাছাই করা নিয়ে নির্বাচকদের সতর্ক থাকা উচিত, মত রবি শাস্ত্রীর

ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন, ভারতের অনেক তরুণ ক্রিকেটারই আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু সাদা বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখানোর পরেই লাল বলের ক্রিকেটে সুযোগ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত নির্বাচকদের।

310
টেস্ট দল নির্বাচনের ক্ষেত্রে লাল বলে পারফরম্যান্স বিবেচনা করা উচিত, মত রবি শাস্ত্রীর
Image Credit : Getty

টেস্ট দল নির্বাচনের ক্ষেত্রে লাল বলে পারফরম্যান্স বিবেচনা করা উচিত, মত রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেছেন, ভারতের টেস্ট দলে কোনও ক্রিকেটারকে সুযোগ দিতে হলে আইপিএল-এর পারফরম্যান্স নয়, লাল বলের ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করা উচিত। 

410
টেস্ট ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের উপযুক্ত মানসিকতা দরকার, মত রবি শাস্ত্রীর
Image Credit : Getty

টেস্ট ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের উপযুক্ত মানসিকতা দরকার, মত রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেছেন, টেস্ট ম্যাচ খেলতে হলে ক্রিকেটারদের উপযুক্ত মানসিকতা দরকার। কঠিন পরিস্থিতিতে যেমন লড়াই করতে হয়, তেমনই সহনশীলতাও দরকার।

510
ভারতের টেস্ট দল থেকে এখনই সব সিনিয়র ক্রিকেটারকে ছেঁটে ফেলা সম্ভব নয়, মত রবি শাস্ত্রীর
Image Credit : Twitter

ভারতের টেস্ট দল থেকে এখনই সব সিনিয়র ক্রিকেটারকে ছেঁটে ফেলা সম্ভব নয়, মত রবি শাস্ত্রীর

৩ ফর্ম্যাটে ভারতীয় দল সম্পর্কে রবি শাস্ত্রী বলেছেন, 'ভারতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাদ পড়বেন এবং তরুণ ক্রিকেটাররা তাঁদের জায়গা নেবেন। টি-২০ ক্রিকেটে এ ব্যাপারে কোনও প্রশ্নই নেই। ৫০ ওভারের ক্রিকেটে সিনিয়রদের বাদ পড়ার সম্ভাবনা কম। টেস্ট ক্রিকেটে তো আরও কম সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়া সম্ভব হবে।' 

610
পরিবেশ-পরিস্থিতি বিচার করে এবং লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স দেখেই টেস্ট দল বাছাই করা উচিত, মত রবি শাস্ত্রীর
Image Credit : Twitter

পরিবেশ-পরিস্থিতি বিচার করে এবং লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স দেখেই টেস্ট দল বাছাই করা উচিত, মত রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেছেন, আইপিএল-এ তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই তাঁদের টেস্ট দলে সুযোগ দেওয়া উচিত নয়। লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স এবং কোথায় ম্যাচ হচ্ছে, সেই পরিবেশ-পরিস্থিতি বিচার করে তবেই দল বাছাই করা উচিত।

710
টেস্ট ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের মানসিকতাই আসল, মত ভারতের প্রাক্তন কোচের
Image Credit : PTI

টেস্ট ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের মানসিকতাই আসল, মত ভারতের প্রাক্তন কোচের

রবি শাস্ত্রী বলেছেন, 'আমার কাছে টেস্ট ম্যাচ খেলার জন্য মানসিকতাই আসল। মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। কোনও ক্রিকেটার নির্ভয়ে খেলতে পারে কি না, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।' 

810
ভারতীয় দলকে আরও সাফল্য পেতে হলে রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতে হবে, মত শাস্ত্রীর
Image Credit : Getty

ভারতীয় দলকে আরও সাফল্য পেতে হলে রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতে হবে, মত শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেছেন, ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালো দিক। শক্তিশালী রিজার্ভ বেঞ্চ অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হলে দলে যেমন প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধি পাবে, তেমনই মসৃণভাবে সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে তরুণদের সুযোগ দেওয়া যাবে। 

910
আইপিএল-এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট দলে যশস্বী জয়সোয়াল
Image Credit : PTI

আইপিএল-এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট দলে যশস্বী জয়সোয়াল

প্রথমবার টেস্ট ক্রিকেটে ভারতের মূল দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে যেমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ।

1010
আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও টেস্ট দলে
Image Credit : PTI

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও টেস্ট দলে

এবারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ডবাই ছিলেন। তবে সেই সময় বিয়ের জন্য দলে যোগ দিতে পারেননি।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image2
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image3
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image4
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Recommended image5
India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved