MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: সুনীল গাভাসকরের অনন্য নজির স্পর্শ শুবমান গিলের

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: সুনীল গাভাসকরের অনন্য নজির স্পর্শ শুবমান গিলের

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বারবার অসাধারণ ইনিংস খেলেছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এবার সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তাঁর এক নজির স্পর্শ করলেন শুবমান গিল (Shubman Gill)।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 03 2025, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংসেই অর্ধশতরান, অসাধারণ নজির শুবমান গিলের
Image Credit : Getty

দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংসেই অর্ধশতরান, অসাধারণ নজির শুবমান গিলের

টেস্ট ক্রিকেটে শুবমান গিলের ধারাবাহিকতা অব্যাহত

ইংল্যান্ড সফরে প্রথমবার টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখান শুবমান গিল। এবার দেশের মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখালেন এই তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ইনিংসের মাধ্যমে অসাধারণ নজির গড়লেন শুবমান।

DID YOU
KNOW
?
শুবমান গিলের নজির
শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অনন্য নজির গড়লেন শুবমান গিল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সুনীল গাভাসকরের নজির স্পর্শ শুবমান গিলের
Image Credit : Getty

টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সুনীল গাভাসকরের নজির স্পর্শ শুবমান গিলের

গাভাসকরের পাশে শুবমান

ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংসেই ৫০ রান করে সুনীল গাভাসকরের অনন্য নজির স্পর্শ করলেন শুবমান গিল। ১৯৭৮ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৫ রান করেন গাভাসকর। দেশের মাটিতে অধিনায়ক হিসেবে সেটাই তাঁর প্রথম টেস্ট ইনিংস ছিল। ভারতের অন্য কোনও অধিনায়ক দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংসে ৫০ বা তার বেশি রান করতে পারেননি।

১
টেস্টে অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম ইনিংস শুবমানের
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথমবার কোনও ম্যাচ খেলছেন শুবমান গিল।

Related Articles

Related image1
এশিয়া কাপ ২০২৫: 'শাহিন আফ্রিদির বোলিং নেট-বল স্পিনারের মতো খেলেছে,' তিলকের প্রশংসায় গাভাসকর
Related image2
ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট: বুমরাকে নিয়ে কী পরিকল্পনা? মুখ খুলছেন না শুবমান
36
ইংল্যান্ড সফরের পর দেশের মাটিতেও টেস্ট ক্রিকেটে ভালো ব্যাটিং শুবমান গিলের
Image Credit : Getty

ইংল্যান্ড সফরের পর দেশের মাটিতেও টেস্ট ক্রিকেটে ভালো ব্যাটিং শুবমান গিলের

ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং শুবমান গিলের

ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স দেখান শুবমান গিল। তাঁর ব্যাটিংয়ে অধিনায়কত্বের চাপ পড়েনি। এবার দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংসেও ভালো ব্যাটিং করলেন তিনি। শুক্রবার ১০০ বল খেলে ৫০ রান করেন শুবমান। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। দলকে ভরসা দিচ্ছেন অধিনায়ক। সম্প্রতি এশিয়া কাপে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শুবমান। তবে তিনি দেখিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রেখেছেন।

46
৯ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচে শতরান ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলের
Image Credit : X/@BCCI

৯ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচে শতরান ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলের

টেস্টে ১১-তম শতরান রাহুলের

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্রথম ইনিংসে ওপেন করতে নেমে ১৯৭ বলে ১০০ রান করেন কে এল রাহুল। তাঁর ইনিংসে ছিল এক ডজন বাউন্ডারি। টেস্টে ১১-তম শতরান করলেন রাহুল। তিনি ৯ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচে শতরান করলেন এই তারকা ব্যাটার। তিনি ভারতীয় দলকে ভরসা দিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন রাহুল।

56
আমেদাবাদ টেস্টে কে এল রাহুলের পর শতরানের পথে উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল
Image Credit : Getty

আমেদাবাদ টেস্টে কে এল রাহুলের পর শতরানের পথে উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল

শতরানের পথে ধ্রুব জুরেল

শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্রথম ইনিংসে শতরানের পথে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। তিনি অসাধারণ ব্যাটিং করছেন। এই ইনিংসে কে এল রাহুলের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে শতরান করতে চলেছেন জুরেল। তিনি ভারতীয় দলকে ভরসা দিলেন। ঋষভ পন্থ চোট পেয়ে দলের বাইরে থাকায় এই সিরিজে খেলতে পারছেন না। তাঁর পরিবর্ত হিসেবে খেলতে নেমে ভালো ব্যাটিং করছেন জুরেল।

66
ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম ইনিংসেই অর্ধশতরান রবীন্দ্র জাডেজার
Image Credit : X/BCCI

ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম ইনিংসেই অর্ধশতরান রবীন্দ্র জাডেজার

রবীন্দ্র জাডেজার অর্ধশতরান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাডেজা। এই তারকা অলরাউন্ডার প্রথমবার টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তারপর প্রথম ইনিংসেই অর্ধশতরান করলেন এই তারকা। তিনি বরাবরই দলের ভরসা। শুক্রবার ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ধ্রুব জুরেলের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুললেন জাডেজা।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image2
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Recommended image3
India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের
Recommended image4
IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
Recommended image5
Dinesh Chandimal: বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল
Related Stories
Recommended image1
এশিয়া কাপ ২০২৫: 'শাহিন আফ্রিদির বোলিং নেট-বল স্পিনারের মতো খেলেছে,' তিলকের প্রশংসায় গাভাসকর
Recommended image2
ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট: বুমরাকে নিয়ে কী পরিকল্পনা? মুখ খুলছেন না শুবমান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved