MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শ্রীলঙ্কা সফরে সচিন, শিশুদের শিক্ষা, পুষ্টির উপর জোর

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শ্রীলঙ্কা সফরে সচিন, শিশুদের শিক্ষা, পুষ্টির উপর জোর

রাজ্যসভার সাংসদ হিসেবে সারা দেশের শিশুদের জন্য নানা কাজ করেছেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি সাংসদ তহবিল থেকে বিভিন্ন রাজ্যের স্কুলকে আর্থিক সহায়তা করেছেন। এখন আর সাংসদ পদে নেই সচিন। তবে শিশুদের সাহায্য করে যাচ্ছেন এই কিংবদন্তি।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 10 2023, 06:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ইউনিসেফ রিজিয়নাল গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে শ্রীলঙ্কা সফরে সচিন তেন্ডুলকর
Image Credit : Instagram

ইউনিসেফ রিজিয়নাল গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে শ্রীলঙ্কা সফরে সচিন তেন্ডুলকর

ইউনিসেফের আঞ্চলিক শুভেচ্ছাদূত হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়ে শিশুদের শিক্ষা ও পুষ্টির ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন সচিন তেন্ডুলকর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
শ্রীলঙ্কায় গত কয়েক বছরে আর্থিক সমস্যায় পড়া পরিবারগুলির পাশে সচিন তেন্ডুলকর
Image Credit : Instagram

শ্রীলঙ্কায় গত কয়েক বছরে আর্থিক সমস্যায় পড়া পরিবারগুলির পাশে সচিন তেন্ডুলকর

শ্রীলঙ্কায় করোনা অতিমারী ও ২০২২ সালের চরম আর্থিক সঙ্কটের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলির শিশুদের সঙ্গে দেখা করেছেন সচিন তেন্ডুলকর। তিনি এই পরিবারগুলির পাশে দাঁড়ানোর কথা বলেছেন। 

310
শ্রীলঙ্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও শিক্ষা সংক্রান্ত বস্তুর দাম এখনও রীতিমতো চড়া
Image Credit : Instagram

শ্রীলঙ্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও শিক্ষা সংক্রান্ত বস্তুর দাম এখনও রীতিমতো চড়া

চরম আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে শ্রীলঙ্কা। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বেশিরভাগ পরিবারকেই খাদ্যপণ্য ও শিক্ষার খরচ সামলানোর জন্য রীতিমতো কষ্ট করতে হচ্ছে।

410
শ্রীলঙ্কা সফরে গিয়ে ইউনিসেফের পক্ষ থেকে শিশুদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন সচিন
Image Credit : Instagram

শ্রীলঙ্কা সফরে গিয়ে ইউনিসেফের পক্ষ থেকে শিশুদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন সচিন

শ্রীলঙ্কার শিশুদের সঙ্গে কথা বলেন, ক্রিকেট খেলেন সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, 'আমি যে শিশুদের সঙ্গে কথা বলেছি, ওদের মধ্যে প্রচণ্ড জেদ দেখেছি। ওদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের আশা এখনও আছে। ওদের লক্ষ্যপূরণের জন্য পাশে থাকতে হবে আমাদের।' 

510
শ্রীলঙ্কার শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতার পাঠও দিয়েছেন সচিন তেন্ডুলকর
Image Credit : Instagram

শ্রীলঙ্কার শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতার পাঠও দিয়েছেন সচিন তেন্ডুলকর

শিশুদের প্রসঙ্গে সচিন তেন্ডুলকর বলেছেন, 'ওদের শিক্ষা ও পুষ্টির ক্ষেত্রে বিনিয়োগ করলে আমরা শুধু ওদের ভবিষ্যতের ক্ষেত্রেই বিনিয়োগ করছি না, সব দেশের ভবিষ্যতের ক্ষেত্রেই বিনিয়োগ করছি।' 

610
শ্রীলঙ্কার শিশুদের কল্যাণের জন্য ইউনিসেফ যে কাজ চালিয়ে যাচ্ছে, তার পাশে দাঁড়িয়েছেন সচিন
Image Credit : Instagram

শ্রীলঙ্কার শিশুদের কল্যাণের জন্য ইউনিসেফ যে কাজ চালিয়ে যাচ্ছে, তার পাশে দাঁড়িয়েছেন সচিন

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শ্রীলঙ্কায় একাধিক স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন সচিন তেন্ডুলকর।

710
শ্রীলঙ্কা সফরে গিয়ে শিশুদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে কথা বলে খুশি সচিন
Image Credit : Instagram

শ্রীলঙ্কা সফরে গিয়ে শিশুদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে কথা বলে খুশি সচিন

শ্রীলঙ্কায় সাংবাদিক বৈঠকে সচিন তেন্ডুলকর বলেছেন, ‘আমি ছোটবেলায় দুষ্টু ছিলাম। ক্রিকেট আমাকে অনেককিছু শিখিয়েছে।’

810
শ্রীলঙ্কায় 'ক্রিকেট ক্যাচ-আপস' অনুষ্ঠানে জীবনে নানা বাধা, সহ্যশক্তি ও লক্ষ্যপূরণের জন্য লড়াইয়ের কথা জানিয়েছেন সচিন তেন্ডুলকর
Image Credit : Instagram

শ্রীলঙ্কায় 'ক্রিকেট ক্যাচ-আপস' অনুষ্ঠানে জীবনে নানা বাধা, সহ্যশক্তি ও লক্ষ্যপূরণের জন্য লড়াইয়ের কথা জানিয়েছেন সচিন তেন্ডুলকর

শ্রীলঙ্কায় সচিন তেন্ডুলকর বলেছেন, 'আমি ভারতের হয়ে খেলার লক্ষ্যপূরণ করতে পেরেছি। ক্রিকেট আমাকে পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা কার্যকর করার শিক্ষা দিয়েছে। ক্রিকেটের মাধ্যমেই আমি জীবনে সাফল্য, ব্যর্থতা, আনন্দ ও হতাশা থেকে শিক্ষা পেয়েছি।' 

910
শ্রীলঙ্কার শিশুরা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত হোক, চাইছেন সচিন তেন্ডুলকর
Image Credit : Instagram

শ্রীলঙ্কার শিশুরা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত হোক, চাইছেন সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর বলেছেন, 'আমি চাই শ্রীলঙ্কার সব শিশু খেলুক। এর ফলে ওদের স্বাস্থ্য ভালো থাকবে। যদি ও শারীরিকভাবে সমর্থ থাকে, তাহলে জীবনে যেটা করতে চাইবে সেটাই ভালোভাবে করতে পারবে।' 

1010
এক দশক ধরে ইউনিসেফের আঞ্চলিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সচিন তেন্ডুলকর
Image Credit : Instagram

এক দশক ধরে ইউনিসেফের আঞ্চলিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সচিন তেন্ডুলকর

২০১৩ সালে ইউনিসেফের আঞ্চলিক শুভেচ্ছাদূত নিয়োগ করা হয় সচিন তেন্ডুলকরকে। সেই থেকেই তিনি শিশুদের উন্নতির জন্য কাজ করছেন। শ্রীলঙ্কার আগে ভুটানেও গিয়েছিলেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved