MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • জাতীয় দল থেকে বাদ পড়েই অনুশীলন শুরু, নতুন লড়াই চেতেশ্বর পূজারার

জাতীয় দল থেকে বাদ পড়েই অনুশীলন শুরু, নতুন লড়াই চেতেশ্বর পূজারার

জাতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলার পর বাদ পড়েছেন। ভবিষ্যতে জাতীয় দলে ফেরার আশা কম। তবে হাল ছাড়তে নারাজ চেতেশ্বর পূজারা। নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৩৫ বছর বয়সেও লড়াই চালিয়ে যেতে চাইছেন এই ব্যাটার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 24 2023, 08:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
৩৫ বছর বয়সে ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ে নতুন লড়াই শুরু চেতেশ্বর পূজারার
Image Credit : Getty

৩৫ বছর বয়সে ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ে নতুন লড়াই শুরু চেতেশ্বর পূজারার

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট দলে রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে। দল থেকে বাদ পড়ার পরের দিনই ব্যাটিং অনুশীলন শুরু করে দিলেন এই অভিজ্ঞ ব্যাটার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে প্রস্তুতি নেওয়ার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ পূজারা
Image Credit : Getty

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে প্রস্তুতি নেওয়ার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ পূজারা

আইপিএল-এ কোনও দলে ছিলেন না চেতেশ্বর পূজারা। সেই কারণে তিনি সেই সময় ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা ছিলেন পূজারা। কিন্তু তিনি ২ ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হন।

310
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন পূজারা
Image Credit : Getty

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন পূজারা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা হওয়া সত্ত্বেও ব্যর্থ হন চেতেশ্বর পূজারা। এই কারণে তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

410
চেতেশ্বর পূজারা কি শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন? ক্রিকেট মহলে চলছে আলোচনা
Image Credit : Getty

চেতেশ্বর পূজারা কি শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন? ক্রিকেট মহলে চলছে আলোচনা

ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছে, চেতেশ্বর পূজারা হয়তো আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন না। যদিও পূজারা নিজে হাল ছাড়তে নারাজ। তিনি জাতীয় দলে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন।

510
চেতেশ্বর পূজারা জাতীয় দল থেকে বাদ পড়লেও, কপাল খুলে গিয়েছে অজিঙ্কা রাহানের
Image Credit : Getty

চেতেশ্বর পূজারা জাতীয় দল থেকে বাদ পড়লেও, কপাল খুলে গিয়েছে অজিঙ্কা রাহানের

চেতেশ্বর পূজারা জাতীয় দল থেকে বাদ পড়লেও, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলের সহ-অধিনায় নির্বাচিত হয়েছেন অপর এক অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। দেড় বছর পর জাতীয় দলে ফিরে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রাহানে।

610
দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন চেতেশ্বর পূজারা, জানিয়েছেন তাঁর বাবা
Image Credit : Getty

দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন চেতেশ্বর পূজারা, জানিয়েছেন তাঁর বাবা

চেতেশ্বর পূজারার বাবা ও কোচ অরবিন্দ জানিয়েছেন, এই অভিজ্ঞ ব্যাটার দলীপ ট্রফিতে খেলবেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন পূজারা।

710
ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ না পেলেও মানসিকভাবে শক্তিশালী আছেন পূজারা, জানিয়েছেন তাঁর বাবা
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ না পেলেও মানসিকভাবে শক্তিশালী আছেন পূজারা, জানিয়েছেন তাঁর বাবা

চেতেশ্বর পূজারার বাবা অরবিন্দ জানিয়েছেন, 'চেতেশ্বর মানসিকভাবে শক্তিশালীই আছে। আমি জাতীয় দল বাছাই নিয়ে কোনও মন্তব্য করতে পারব না। তবে আমি যা দেখেছি, ও সেরা ব্যাটিং করছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণার পরেও ও নেটে ভালো ব্যাটিং করছে।' 

810
ঘরোয়া ক্রিকেটে খেলার পাশাপাশি কাউন্টি ক্রিকেটেও খেলবেন পূজারা, জানিয়েছেন তাঁর বাবা
Image Credit : Getty

ঘরোয়া ক্রিকেটে খেলার পাশাপাশি কাউন্টি ক্রিকেটেও খেলবেন পূজারা, জানিয়েছেন তাঁর বাবা

চেতেশ্বর পূজারার বাবা অরবিন্দ জানিয়েছেন, 'চেতেশ্বর দলীপ ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে। ও কাউন্টি ক্রিকেটেও খেলবে। বাবা ও কোচ হিসেবে আমার এটা বিশ্বাস না করার কোনও কারণ নেই যে ও প্রত্যাবর্তন ঘটাতে পারবে না।' 

910
চেতেশ্বর পূজারা জাতীয় দল থেকে বাদ পড়ায় নির্বাচকদের একহাত নিয়েছেন সুনীল গাভাসকর
Image Credit : facebook

চেতেশ্বর পূজারা জাতীয় দল থেকে বাদ পড়ায় নির্বাচকদের একহাত নিয়েছেন সুনীল গাভাসকর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বেশিরভাগ ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। কিন্তু বাদ দেওয়া হয়েছে শুধু চেতেশ্বর পূজারাকে। এতে ক্ষুব্ধ কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে, দলের ব্যর্থতার জন্য বলির পাঁঠা করা হয়েছে পূজারাকে।

1010
চেতেশ্বর পূজারার পরিবর্তে জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে
Image Credit : Getty

চেতেশ্বর পূজারার পরিবর্তে জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে যশস্বী জয়সোয়ালকে। আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ব্যাটার। তাঁকে হয়তো টেস্টে খেলার সুযোগ দেওয়া হতে পারে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image2
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image3
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image4
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Recommended image5
India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved