MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2023: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই অ্যাঙ্কররা

IPL 2023: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই অ্যাঙ্কররা

আইপিএল-এর শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে মিশে আছে গ্ল্যামার। বলিউড তারকারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। মাঠে চিয়ার লিডার, গ্যালারিতে অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি ক্রিকেটকে অন্য মাত্রা দিয়েছে। আইপিএল-এর সুবাদে ক্রিকেট আরও ঝাঁ চকচকে হয়ে উঠেছে।

1 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 25 2023, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভারতে ক্রীড়া অনুষ্ঠানের উপস্থাপকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ময়ন্তী ল্যাঙ্গার
Image Credit : our own

ভারতে ক্রীড়া অনুষ্ঠানের উপস্থাপকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ময়ন্তী ল্যাঙ্গার

কেরিয়ারের শুরুতে আই লিগের অ্যাঙ্কর ছিলেন। পরে ক্রিকেটের অ্যাঙ্কর হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন ময়ন্তী ল্যাঙ্গার। এবারের আইপিএল-এও দেখা যাবে তাঁকে। ম্যাচ শুরু হওয়ার আগে, ম্যাচের বিরতিতে এবং ম্যাচ শেষ হওয়ার পর ময়ন্তীকে দেখার জন্যই অনেকে টেলিভিশনের সামনে বসে থাকেন। তবে শুধু সৌন্দর্যই নয়, খেলার বিষয়ে জ্ঞানও রয়েছে ময়ন্তীর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ক্রিকেট মাঠে অ্যাঙ্করিংয়ে ফিরেছেন, ফের জাদু দেখাচ্ছেন মন্দিরা বেদী
Image Credit : instagram

ক্রিকেট মাঠে অ্যাঙ্করিংয়ে ফিরেছেন, ফের জাদু দেখাচ্ছেন মন্দিরা বেদী

২০০৩ বিশ্বকাপের সময় সারা দেশে ঝড় তুলে দিয়েছিলেন মন্দিরা বেদী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল যখন দক্ষিণ আফ্রিকায় লড়াই করছিল, তখন সম্প্রচারকারী চ্যানেলের স্টুডিওতে ছিলেন মন্দিরা। তাঁর ফ্যাশন ক্রিকেটপ্রেমীদের মাতিয়ে দিয়েছিল। বেশ কয়েক বছর ক্রিকেট থেকে দূরে থাকার পর সম্প্রতি উইমেনস প্রিমিয়ার লিগে অ্যাঙ্করিংয়ে ফিরেছেন মন্দিরা।

36
১২ বছর ধরে আইপিএল-এ অ্যাঙ্করিং করছেন অর্চনা বিজয়, বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি
Image Credit : our own

১২ বছর ধরে আইপিএল-এ অ্যাঙ্করিং করছেন অর্চনা বিজয়, বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি

২০১১ সালের আইপিএল থেকে অ্যাঙ্করিং করছেন অর্চনা বিজয়। তিনি আইপিএল এক্সট্রা ইনিংস শো এবং দলগুলির সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য বিখ্যাত।

46
অভিনেত্রী-গায়িকা শিবানী ডান্ডেকরও আইপিএল-এ অ্যাঙ্করিংয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন
Image Credit : our own

অভিনেত্রী-গায়িকা শিবানী ডান্ডেকরও আইপিএল-এ অ্যাঙ্করিংয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন

২০১১ থেকে ২০১৫ পর্যন্ত আইপিএল-এ অ্যাঙ্করিং করেছেন শিবানী ডান্ডেকর। তিনি ক্রিকেট খেলা ভালোই বোঝেন। এর সঙ্গে তাঁর গ্ল্যামার যুক্ত হয়ে জনপ্রিয়তা বাড়িয়েছে। এখন অবশ্য আর আইপিএল-এ অ্যাঙ্কর হিসেবে দেখা যায় না শিবানীকে।

56
আইপিএল-এর অ্যাঙ্কর হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রোশেল রাও
Image Credit : our own

আইপিএল-এর অ্যাঙ্কর হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রোশেল রাও

প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রোশেল রাওকে ২০১৫ ও ২০১৬ সালের আইপিএল-এ অ্যাঙ্কর হিসেবে দেখা গিয়েছে। অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এই মডেল। তিনি অবশ্য এখন আর আইপিএল-এর সঙ্গে যুক্ত নন।

66
২০১৩ সালের আইপিএল-এ সুপারমডেল করিশ্মা কোটাকের গ্ল্যামারের ছটা দেখা যায়
Image Credit : Instagram

২০১৩ সালের আইপিএল-এ সুপারমডেল করিশ্মা কোটাকের গ্ল্যামারের ছটা দেখা যায়

২০১৩ সালের আইপিএল-এ অ্যাঙ্কর হিসেবে ছিলেন করিশ্মা কোটাক। তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর অবশ্য আর তাঁকে আইপিএল-এ দেখা যায়নি।

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved