MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অনূর্ধ্ব-১২ পর্যায়ে একসঙ্গে খেলা শুরু, ১০ বছর পর ফের দেখা জেমাইমা রডরিগেজ-অর্জুন তেন্ডুলকরের

অনূর্ধ্ব-১২ পর্যায়ে একসঙ্গে খেলা শুরু, ১০ বছর পর ফের দেখা জেমাইমা রডরিগেজ-অর্জুন তেন্ডুলকরের

ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা জেমাইমা রডরিগেজ। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন জেমাইমা। উইমেনস প্রিমিয়ার লিগেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জেমাইমা। অন্যদিকে, এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন অর্জুন তেন্ডুলকর।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 24 2023, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
১০ বছর পর ফের একসঙ্গে অনুশীলনে জেমাইমা রডরিরেজ ও অর্জুন তেন্ডুলকর
Image Credit : Instagram

১০ বছর পর ফের একসঙ্গে অনুশীলনে জেমাইমা রডরিরেজ ও অর্জুন তেন্ডুলকর

অনূর্ধ্ব-১২ পর্যায়ে একই কোচের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন জেমাইমা রডরিরেজ ও অর্জুন তেন্ডুলকর। ১০ বছর পর ফের একসঙ্গে নেটে অনুশীলন করলেন এই দুই ক্রিকেটার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নেটে অর্জুন তেন্ডুলকরের সঙ্গে ফের অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জেমাইমা রডরিগেজ
Image Credit : Instagram

নেটে অর্জুন তেন্ডুলকরের সঙ্গে ফের অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জেমাইমা রডরিগেজ

এক দশক পর ফের অর্জুন তেন্ডুলকরের সঙ্গে নেটে অনুশীলন করে উচ্ছ্বসিত জেমাইমা রডরিগেজ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখেছেন, 'অনূর্ধ্ব-১২ পর্যায়ের দিনগুলি থেকে এখনও পর্যন্ত…আমরা অনেকদূর চলে এসেছি।'

310
এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অর্জুন তেন্ডুলকর
Image Credit : Instagram

এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অর্জুন তেন্ডুলকর

এবারই প্রথম আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পান অর্জুন তেন্ডুলকর। তিনি অবশ্য খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি।

410
ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা হয়ে উঠেছেন জেমাইমা রডরিগেজ
Image Credit : Instagram

ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা হয়ে উঠেছেন জেমাইমা রডরিগেজ

ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জেমাইমা রডরিগেজ। তিনি অল্পদিনের মধ্যেই ভারতীয় দলের ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছেন।

510
এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি জেমাইমা রডরিগেজ, খেলছেন সীমিত ওভারের ফর্ম্যাটে
Image Credit : Instagram

এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি জেমাইমা রডরিগেজ, খেলছেন সীমিত ওভারের ফর্ম্যাটে

ভারতীয় দলের হয়ে মহিলাদের টি-২০, ওডিআই মিলিয়ে ১০১টি ম্যাচ খেলেছেন জেমাইমা রডরিগেজ। তবে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি জেমাইমা।

610
ভারতীয় দলের হয়ে টি-২০, ওডিআই মিলিয়ে ১৩টি অর্ধশতরান করেছেন জেমাইমা রডরিগেজ
Image Credit : Instagram

ভারতীয় দলের হয়ে টি-২০, ওডিআই মিলিয়ে ১৩টি অর্ধশতরান করেছেন জেমাইমা রডরিগেজ

ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০টি এবং ওডিআই ম্যাচে ৩টি অর্ধশতরান করেছেন জেমাইমা রডরিগেজ। ওডিআই ম্যাচে সর্বাধিক স্কোর অপরাজিত ৮১। টি-২০ ম্যাচে সর্বাধিক স্কোর ৭৬।

710
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন জেমাইমা রডরিগেজ
Image Credit : Instagram

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন জেমাইমা রডরিগেজ

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমের ফাইনালে মুম্বই ইন্ডিয়ানসের কাছে হেরে রানার্স হয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের অন্যতম সেরা তারকা জেমাইমা রডরিগেজ।

810
গত কয়েক মাস ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাননি জেমাইমা রডরিগেজ
Image Credit : Instagram

গত কয়েক মাস ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাননি জেমাইমা রডরিগেজ

গত কয়েক মাস ধরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি জেমাইমা রডরিগেজ। উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালেই তিনি শেষ ম্যাচ খেলেন।

910
২০১৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন জেমাইমা রডরিগেজ, তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত
Image Credit : Instagram

২০১৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন জেমাইমা রডরিগেজ, তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত

২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জেমাইমা রডরিগেজের। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে রাখা হয় তাঁকে। সেই থেকে জাতীয় দলের হয়ে খেলে চলেছেন জেমাইমা।

1010
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি জাতীয় পর্যায়ে হকিও খেলেছেন জেমাইমা রডরিগেজ
Image Credit : Instagram

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি জাতীয় পর্যায়ে হকিও খেলেছেন জেমাইমা রডরিগেজ

মহারাষ্ট্রের হয়ে অনূর্ধ্ব-১৭ পর্যায়ে হকি খেলেছেন জেমাইমা রডরিগেজ। তিনি জানিয়েছেন, হকি খেলার ফলে ক্রিকেটে তাঁর বড় শট খেলতে সুবিধা হয়।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image2
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image3
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image4
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Recommended image5
India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved