MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Chris Woakes: চোট নিয়েও একহাতে ব্যাটিং! ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতলেন ক্রিস ওকস

Chris Woakes: চোট নিয়েও একহাতে ব্যাটিং! ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতলেন ক্রিস ওকস

Chris Woakes: পঞ্চম তথা শেষ টেস্টে একহাতে ব্যাটিং করে রীতিমতো ভারতীয়দের মন জিতে নিয়েছেন ক্রিস ওকস। হাতে গুরুতর আঘাত নিয়েও দেশের জন্য লড়াই চালিয়ে গেলেন।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 04 2025, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ওকসের লড়াকু ব্যাটিং
Image Credit : Getty

ওকসের লড়াকু ব্যাটিং

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টে ভারত ৬ রানে জয় পেয়েছে। আর এই জয়ের সুবাদে, সিরিজ ড্র হয়েছে ২-২ ব্যবধান নিয়ে। প্রসঙ্গত, দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, ইংল্যান্ড ৩৬৭ রানে অলআউট হয়ে যায়। নিঃসন্দেহে ভারতের হয়ে মহম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
ভারতীয়দের মন জয় করেছেন ক্রিস ওকস
Image Credit : Getty

ভারতীয়দের মন জয় করেছেন ক্রিস ওকস

ভারত এই ম্যাচে ঐতিহাসিক জয় পেলেও, ইংল্যান্ডের ক্রিস ওকস কিন্তু ভারতীয় তথা গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মন জয় করে ফেলেছেন। কারণ, দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটে কার্যত, তিনি এক হাতে ব্যাটিং করতে নামেন। প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় তাঁর কাঁধে চোট লাগে। স্বাভাবিকভাবেই, তিনি আর পরে খেলতে পারেননি। এমনকি, দ্বিতীয় ইনিংসে তিনি পুরোপুরি বোলিংও করেননি।

ওকসের একহাতে গুরুতর আঘাত

তবে দ্বিতীয় ইনিংসে দলকে জেতানোর জন্য একহাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায়, এক হাতে ব্যাটিং করতে নামেন। রীতিমতো লড়াকু ব্যাটিং। তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামের সমস্ত দর্শক তাঁকে উচ্ছ্বাসের সঙ্গেই স্বাগত জানান। 

Related Articles

Related image1
IND vs ENG Oval Test: ওভালে ম্যাজিক! ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়ে, সিরাজ-কৃষ্ণর দাপটে ইংল্যান্ড বধ ভারতের
Related image2
IND vs ENG Test: পোপের দলকে গুঁড়িয়ে দিলেন সিরাজ-কৃষ্ণ জুটি, কী বলছেন নেটিজেনরা?
34
মাঠের মধ্যে তীব্র যন্ত্রণা
Image Credit : Getty

মাঠের মধ্যে তীব্র যন্ত্রণা

তবে চোটের মাত্রা বেশি থাকায়, এক রান নেওয়ার সময় ক্রিস ওকস ব্যথায় রীতিমতো কাতর হয়ে পড়েন। অ্যাটকিনসন ব্যাটিং করার সময়, প্রায় ১৫ মিনিটেরও বেশি সময় ধরে তীব্র যন্ত্রণায় মাঠে ছিলেন ওকস। ম্যাচ শেষের পরেই, ভারতীয় অধিনায়ক শুভমান গিল সহ অন্যান্য ক্রিকেটাররা তাঁর দিকে ছুটে যান।

44
প্রশংসা কুড়োলেন ইংল্যান্ড তারকা
Image Credit : ANI

প্রশংসা কুড়োলেন ইংল্যান্ড তারকা

খেলার গুরুত্বপূর্ণ সময়ে, দলের স্বার্থে মাঠ ছাড়লেন না এবং চোট নিয়ে তথা ব্যথা উপেক্ষা করে দেশের জন্য লড়াই চালিয়ে গেলেন ক্রিস ওকস। যা সকলের মন জিতে নিয়েছে। ক্রিকেটপ্রেমীরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই বলছেন, ক্রিস ওকসের এই আত্মত্যাগ ক্রিকেটের প্রতি একজন প্রকৃত খেলোয়াড়সুলভ মনোভাবকেই তুলে ধরেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
IND vs ENG Oval Test: ওভালে ম্যাজিক! ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়ে, সিরাজ-কৃষ্ণর দাপটে ইংল্যান্ড বধ ভারতের
Recommended image2
IND vs ENG Test: পোপের দলকে গুঁড়িয়ে দিলেন সিরাজ-কৃষ্ণ জুটি, কী বলছেন নেটিজেনরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved