MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Hardik Pandya: আইপিএল-এ প্রথম অধিনায়ক হিসেবে ৫ উইকেট, ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya: আইপিএল-এ প্রথম অধিনায়ক হিসেবে ৫ উইকেট, ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya 5 Wickets: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) ২০২৫-এর ১৬তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) ১২ রানে হারিয়েছে। তবে এই ম্যাচে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন। 

2 Min read
Author : Soumya Ganguly
Published : Apr 05 2025, 01:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শুক্রবার মুম্বই ইন্ডিয়ানস হেরে গেলেও, অসাধারণ বোলিং করে নজির গড়লেন হার্দিক পান্ডিয়া

শুক্রবার মুম্বই ইন্ডিয়ানস হেরে গেলেও, অসাধারণ বোলিং করে নজির গড়লেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya 5 Wickets : লখনউ সুপার জায়ান্টস-মুম্বই ইন্ডিয়ানসের মধ্যে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৬-তম ম্যাচে হার্দিক পান্ডিয়া ইতিহাস সৃষ্টি করেছেন। আইপিএল-এর ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন হার্দিক। তাঁর আগে আইপিএল-এ আর কেউ এই রেকর্ড করতে পারেননি। লখনউয়ের ইনিংসের শেষ ওভারে আকাশদীপকে প্যাভিলিয়নে ফিরিয়ে হার্দিক এই কৃতিত্ব অর্জন করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শুক্রবার একানায় অসাধারণ বোলিং করে নজর কেড়ে নিলেন হার্দিক পান্ডিয়া

শুক্রবার একানায় অসাধারণ বোলিং করে নজর কেড়ে নিলেন হার্দিক পান্ডিয়া

লখনউ-এর বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া অলরাউন্ড শো দেখিয়েছেন। বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ২৮ রানের অপরাজিত ইনিংসও খেলেন। আইপিএল-এ হার্দিকের ৫ উইকেট নেওয়া এটাই প্রথমবার। সামগ্রিকভাবে টি-টোয়েন্টি কেরিয়ারে এই প্রথম তিনি ৫ উইকেট নিলেন। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর হার্দিক বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন। এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ডেভিড মিলার, ঋষভ পন্থের মতো বিপজ্জনক ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরত পাঠান হার্দিক। আকাশদীপ ছিলেন তাঁর পঞ্চম শিকার। 

Related Articles

Related image1
Hardik Pandya: গুজরাটের বিরুদ্ধে হারের পর কড়া শাস্তি, বিপাকে হার্দিক পান্ডিয়া
Related image2
হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই ভাইরাল জেসমিন ওয়ালিয়ার ছবি
35
দীর্ঘদিন ধরে টি-২০ ক্রিকেট খেলছেন হার্দিক, শুক্রবারই সেরা বোলিং করলেন

দীর্ঘদিন ধরে টি-২০ ক্রিকেট খেলছেন হার্দিক, শুক্রবারই সেরা বোলিং করলেন

টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার সেরা বোলিং রেকর্ড 

৫/৩৬ বনাম লখনউ সুপার জায়ান্টস, লখনউ, ২০২৫
৪/১৬ বনাম নিউজিল্যান্ড, আহমেদাবাদ, ২০২৩
৪/৩৩ বনাম ইংল্যান্ড, সাউদাম্পটন, ২০২২
৪/৩৮ বনাম ইংল্যান্ড, ব্রিস্টল, ২০১৮

45
শুক্রবার আইপিএল-এ ১৬ বছরের ইতিহাস বদলে নতুন নজির হার্দিক পান্ডিয়ার

শুক্রবার আইপিএল-এ ১৬ বছরের ইতিহাস বদলে নতুন নজির হার্দিক পান্ডিয়ার

হার্দিক পান্ডিয়া ৫ উইকেট নিয়ে ১৬ বছরের আইপিএল-এর ইতিহাস পরিবর্তন করেছেন। অধিনায়ক হিসেবে এক আইপিএল ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড অনিল কুম্বলের নামে ছিল। তিনি ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন। এখন হার্দিক এই রেকর্ড ভেঙে দিয়েছেন। ৫/৩৬ উইকেট নিয়ে হার্দিক অধিনায়ক হিসেবে আইপিএল ম্যাচে সেরা বোলার হয়েছেন।

55
আইপিএল-এর ১৮-তম মরসুমে এসে প্রথমবার কোনও অধিনায়ক ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন

আইপিএল-এর ১৮-তম মরসুমে এসে প্রথমবার কোনও অধিনায়ক ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন

আইপিএল ম্যাচে অধিনায়ক হিসেবে সেরা বোলিং রেকর্ড 

৫/৩৬ - হার্দিক পান্ডিয়া বনাম লখনউ সুপার জায়ান্টস, লখনউ, ২০২৫
৪/১৬ - অনিল কুম্বলে বনাম ডেকান চার্জার্স, জোহানেসবার্গ, ২০০৯
৪/১৬ - অনিল কুম্বলে বনাম ডেকান চার্জার্স, নভি মুম্বাই, ২০১০
৪/১৭ - জেপি ডুমিনি বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, ভাইজাগ, ২০১৫
৪/২১ - শেন ওয়ার্ন বনাম ডেকান চার্জার্স, নাগপুর, ২০১০

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Related Stories
Recommended image1
Hardik Pandya: গুজরাটের বিরুদ্ধে হারের পর কড়া শাস্তি, বিপাকে হার্দিক পান্ডিয়া
Recommended image2
হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই ভাইরাল জেসমিন ওয়ালিয়ার ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved