Pakistan Cricket Team T20 World Cup: প্রতি বছর, লভ্যাংশ হিসেবে আইসিসি-র থেকে ৩১৬ কোটি টাকা পায় পাকিস্তান। তাই পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বয়কট করলে, সেই লভ্যাংশ কেটে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে আইসিসি।

Pakistan Cricket Team T20 World Cup: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট দল। কারণ, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান (pakistan cricket team t20 world cup)। 

সেই দেশের সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না তারা। বাকি সব ম্যাচে খেলতে অবশ্য কোনও সমস্যা নেই তাদের। পাকিস্তান সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে (icc t20 world cup 2026)।

কড়া শাস্তির মুখে পড়তে চলেছে পাকিস্তান ক্রিকেট?

তবে সেই সিদ্ধান্তের কথা এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে জানানো হয়নি পাক বোর্ডের তরফে। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান। তবে পাকিস্তান সরকার সেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি এখনও অবধি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-কে না জানালেও, পাক সরকারের এই সিদ্ধান্তকে একেবারেই ভালোভাবে নিচ্ছেন না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তারা। 

তাই শেষপর্যন্ত, যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে না নামে, তাহলে সেই ম্যাচের কোনও পয়েন্ট পাবে না পাক দল। পুরো ২ পয়েন্ট দেওয়া হবে ভারতকে। পাশাপাশি আইসিসি-র ১৬.১০.৭ ধারা অনুযায়ী, দল না নামানোর শাস্তি হিসেবে নেট রানরেটের উপরেও প্রভাব পড়বে।

অন্যদিকে, এই সিদ্ধান্তের জেরে আইসিসি-র সঙ্গে হাইব্রিড মডেলের চুক্তিও ভেঙে যাবে। কারণ, ভারতের মাটিতে পাকিস্তানের না খেলার দাবি মেনে নেয় আইসিসি। তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ার কথা। অর্থাৎ, শ্রীলঙ্কায় ম্যাচ হওয়ার কথা। কিন্তু তারপরেও ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান। তাই ভবিষ্যতে আর কোনও প্রতিযোগিতায় হাইব্রিড মডেলের দাবি করতে পারবে না পাকিস্তান ক্রিকেট দল। 

একঘরে হবে পাক ক্রিকেট?

তাছাড়া প্রতি বছর, লভ্যাংশ হিসেবে আইসিসি-র থেকে ৩১৬ কোটি টাকা পায় পাকিস্তান। তাই পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বয়কট করলে, সেই লভ্যাংশ কেটে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে আইসিসি। 

এমনকি, এই সিদ্ধান্তের ফলে, পাকিস্তানকে নির্বাসিতও করতে পারে আইসিসি। শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার আগেও অন্যান্য দেশ সুবার ভাববে। কারণ, দ্বিপাক্ষিক সিরিজ়ের সূচিও আইসিসি তৈরি করে। 

আর সবথেকে বড় বিষয়, পাকিস্তান সুপার লিগে অনেক বিদেশি ক্রিকেটাররা খেলেন। কিন্তু পাকিস্তান ম্যাচ বয়কট করলে বিভিন্ন দেশ তাদের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে খেলার জন্য অনুমতি দেবে কিনা, সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।