MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • 'কেকেআর-এ থাকতে পারলে ভালো হত,' রিটেইনশনে সুযোগ না পেয়ে আক্ষেপ ভেঙ্কটেশ আইয়ারের

'কেকেআর-এ থাকতে পারলে ভালো হত,' রিটেইনশনে সুযোগ না পেয়ে আক্ষেপ ভেঙ্কটেশ আইয়ারের

২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন দলের ৬ জন ক্রিকেটারকে রিটেইন করা হয়েছে। ফলে বেশিরভাগ ক্রিকেটারই নিলামে থাকছেন। কেকেআর তাঁকে রিটেইন না করার পর মুখ খুলেছেন ভেঙ্কটেশ আইয়ার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 02 2024, 10:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
আইপিএল এর নিলামের আগে যে ক্রিকেটারদের রিটেইন করেছে কেকেআর, সেই তালিকায় নেই ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : PTI

আইপিএল-এর নিলামের আগে যে ক্রিকেটারদের রিটেইন করেছে কেকেআর, সেই তালিকায় নেই ভেঙ্কটেশ আইয়ার

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে জনপ্রিয় হয়ে উঠেছেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু এবার তাঁকে রিটেইন করেনি কেকেআর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কেকেআর তাঁকে রিটেইন করার বদলে নিলামে পাঠানোয় কিছুটা হতাশ ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : PTI

কেকেআর তাঁকে রিটেইন করার বদলে নিলামে পাঠানোয় কিছুটা হতাশ ভেঙ্কটেশ আইয়ার

ভেঙ্কটেশ আইয়ার বলেছেন, তিনি কলকাতা নাইট রাইডার্সেই থাকতে পারলে ভালো লাগত। একইসঙ্গে অবশ্য এই ক্রিকেটার বলেছেন, রিটেইনশনে দারুণ সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।

38
'কলকাতা নাইট রাইডার্স আমার কাছে আবেগের জায়গা,' জানিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : PTI

'কলকাতা নাইট রাইডার্স আমার কাছে আবেগের জায়গা,' জানিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার

রিটেইনশন প্রসঙ্গে ভেঙ্কটেশ আইয়ার বলেছেন, ‘কেকেআর খুব ভালো রিটেইনশন করেছে। কিন্তু এই তালিকায় আমিও থাকলে ভালো লাগত। কেকেআর-ই আমাকে প্রথম বড় সুযোগ দিয়েছিল। আমি যা কিছু হয়েছি সে সবই কেকেআর-এর জন্য। ক্রিকেটের বাইরে আবেগ বলে একটা জিনিস আছে।’

48
কেকেআর তাঁকে ছেড়ে দিলেও, এই দলের প্রতি আবেগ গোপন করছেন না ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : PTI

কেকেআর তাঁকে ছেড়ে দিলেও, এই দলের প্রতি আবেগ গোপন করছেন না ভেঙ্কটেশ আইয়ার

ভেঙ্কটেশ আইয়ার আরও বলেছেন, ‘কেকেআর যাদের রিটেইন করেছে, তারা খুব ভালো ক্রিকেটার। ওরা সহজেই ১৪ থেকে ১৬ ওভার ব্যাটিং করতে পারবে। দলের পাঁচটি জায়গা ভরাট হয়ে গিয়েছে।’

58
আইপিএল-এর নতুন মরসুমে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে খেলতে হলেও কেকেআর-এর প্রতি কৃতজ্ঞ ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : Getty

আইপিএল-এর নতুন মরসুমে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে খেলতে হলেও কেকেআর-এর প্রতি কৃতজ্ঞ ভেঙ্কটেশ আইয়ার

চলতি মাসের শেষদিকে আইপিএল-এর নিলাম হবে। সেই নিলামে ভেঙ্কটেশ আইয়ার কোন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি কলকাতা নাইট রাইডার্সের প্রতি আবেগপ্রবণ এবং কৃতজ্ঞ।

68
কলকাতা নাইট রাইডার্স দলকে পরিবারের সঙ্গে তুলনা করছেন ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : Getty

কলকাতা নাইট রাইডার্স দলকে পরিবারের সঙ্গে তুলনা করছেন ভেঙ্কটেশ আইয়ার

ভেঙ্কটেশ আইয়ার বলেছেন, ‘কেকেআর হল পরিবার। কেকেআর সম্পর্কে আমি অত্যন্ত আবেগপ্রবণ। কেকেআর-এর রিটেইনশন তালিকায় আমার নাম না থাকায় চোখে জল এসে গিয়েছিল। তবে আমি বাস্তব পরিস্থিতি মেনে নিচ্ছি। দল কীভাবে চলছে আমি জানি।’

78
কেকেআর তাঁকে রিটেইন না করলেও, নিলামের মাধ্যমে পুরনো দলে ফিরতে পারেন ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : Getty

কেকেআর তাঁকে রিটেইন না করলেও, নিলামের মাধ্যমে পুরনো দলে ফিরতে পারেন ভেঙ্কটেশ আইয়ার

ভেঙ্কটেশ আইয়ার বলেছেন, ‘২০২২ সালে আমাকে রিটেইন করা হয়েছিল। রিটেইন করা হলে কেমন লাগে আমি জানি। বাদ পড়লে কেমন লাগে সেটাও জানি। আমি কেকেআর-এ থাকতে পারলে ভালো লাগত। আমি এখনও কেকেআর-এ ফিরতে পারি। নিলাম ভালো হলে আমি সবচেয়ে পছন্দের দলের হয়ে ফের খেলতে পারি।’

88
আইপিএল-এ ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার
Image Credit : Getty

আইপিএল-এ ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার

২০২১ সালের আইপিএল-এ প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পান ভেঙ্কটেশ আইয়ার। এরপর তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে ভারতের সামনে ৮টি টেস্ট, জিততে হবে কটা ম্যাচ?
Recommended image2
AUS vs BAN Test: অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে ৬৪ রানে অল আউট বাংলাদেশ, স্টার্কের আগুনে স্পেলে ঝলসে গেলেন নাজমুলরা
Recommended image3
India vs Bangladesh: ফের পিছিয়ে যেতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ, ইঙ্গিত তামিম ইকবালের
Recommended image4
Saransh Jain: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে সরাংশ জৈনের? ভাবনাচিন্তা টিম ম্যানেজমেন্টে
Recommended image5
Lords Balcony Shirt Waving: আমরা সবাই দাদা, আমাদেরই... লর্ডসের ব্যালকনিতে সৌরভের দাদাগিরির স্মৃতি ফেরাল স্পেশাল টিম ইন্ডিয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved