MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কথা রাখেনি কলকাতা নাইট রাইডার্স, আইপিএল-এ অন্য দলে না গিয়ে অবসর ঘোষণা আন্দ্রে রাসেলের

কথা রাখেনি কলকাতা নাইট রাইডার্স, আইপিএল-এ অন্য দলে না গিয়ে অবসর ঘোষণা আন্দ্রে রাসেলের

Andre Russell: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে একাধিকবার আইপিএল (IPL) জেতা আন্দ্রে রাসেলকে আর এই টি-২০ লিগে খেলতে দেখা যাবে না। আইপিএল থেকে অবসর ঘোষণা করে দিলেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর এই সিদ্ধান্তে মন খারাপ কেকেআর শিবিরের।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 30 2025, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পেশাদার দুনিয়াতেও আবেগকেই প্রাধান্য, আইপিএল থেকে অবসর আন্দ্রে রাসেলের
Image Credit : ANI

পেশাদার দুনিয়াতেও আবেগকেই প্রাধান্য, আইপিএল থেকে অবসর আন্দ্রে রাসেলের

অভিমানে অবসর রাসেলের!

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ছাড়া অন্য কোনও দলের হয়ে খেলেননি। ভবিষ্যতেও অন্য কোনও দলের হয়ে খেলবেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তিনি আইপিএল থেকে অবসর ঘোষণা করে দিলেন। কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ার পর আইপিএল নিলামে থাকছেন না রাসেল। তিনি আইপিএল-এ অন্য কোনও দলের হয়ে খেলতে নারাজ।

DID YOU
KNOW
?
২ বার আইপিএল জিতেছন রাসেল
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৪ ও ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নিজেদের দেওয়া কথার খেলাপ করে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট
Image Credit : ANI

নিজেদের দেওয়া কথার খেলাপ করে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট

রাসেলকে দেওয়া কথা রাখল না কেকেআর

২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর ঘোষণা করেছিলেন, আন্দ্রে রাসেল যতদিন না টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করবেন, ততদিন তাঁকে এই ফ্র্যাঞ্চাইজিতে ধরে রাখা হবে। কিন্তু ২০২৫ সালের আইপিএল-এ দলের খারাপ পারফরম্যান্সের পরেই আরও কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি রাসেলকেও ছেড়ে দিল কেকেআর।

১২
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সে ১২ বছর আন্দ্রে রাসেল।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত টানা ১২ বছর ধরে খেলেছেন আন্দ্রে রাসেল।

Related Articles

Related image1
আন্দ্রে রাসেলের অবসর: মনখারাপ ক্রিকেট বিশ্বের, দেখে নিন তাঁর কেরিয়ারের ৫টি অবিশ্বাস্য রেকর্ড
Related image2
আইপিএল ২০২৬: ভেঙ্কটেশ আইয়ারে আগেই মোহভঙ্গ, আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিল কেকেআর!
36
টানা ১২ বছর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের ভরসা ছিলেন আন্দ্রে রাসেল
Image Credit : ANI

টানা ১২ বছর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের ভরসা ছিলেন আন্দ্রে রাসেল

কেকেআর-এর অন্যতম ভরসা ছিলেন রাসেল

২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রথম মরসুম থেকেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখাতে থাকেন। ২০১৪ ও ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলের অন্যতম সদস্য ছিলেন রাসেল। তিনি ব্যাটিং, বোলিংয়ের মাধ্যমে দলকে সবসময় সাহায্য করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁকেই আর দলে রাখল না কেকেআর ম্যানেজমেন্ট।

46
কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের বিদায়ী বার্তা দিয়ে আইপিএল থেকে অবসর আন্দ্রে রাসেলের
Image Credit : Getty

কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের বিদায়ী বার্তা দিয়ে আইপিএল থেকে অবসর আন্দ্রে রাসেলের

অন্য লিগে খেলবেন রাসেল

আইপিএল থেকে অবসর ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের উদ্দেশ্যে আন্দ্রে রাসেল বলেছেন, ‘হ্যালো কেকেআর সমর্থকরা, আজ আমি আপনাদের এটা বলতে এসেছি যে আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বের অন্যান্য লিগগুলিতে খেলব। কেকেআর-এর অন্য ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে খেলব। আইপিএল-এ আমি অসাধারণ সময় কাটিয়েছি। দুর্দান্ত স্মৃতি আছে। ছক্কা মারা, ম্যাচ জেতা, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার পাওয়ার স্মৃতি আছে।’

56
ক্রিকেট-দক্ষতা ফুরিয়ে যাওয়ার আগেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দ্রে রাসেল
Image Credit : Getty

ক্রিকেট-দক্ষতা ফুরিয়ে যাওয়ার আগেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দ্রে রাসেল

কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই অবসর রাসেলের

আইপিএল থেকে অবসর ঘোষণা প্রসঙ্গে আন্দ্রে রাসেল আরও বলেছেন, ‘আমি যখন এই সিদ্ধান্ত নিয়েছি, তখন মনে হয়েছে এই মুহূর্তে এটাই সেরা সিদ্ধান্ত। আমি ফিকে হয়ে যেতে চাই না। আমি উত্তরাধিকার রেখে যেতে চাই। যখন অনুরাগীরা জিজ্ঞাসা করছে, কেন? তুমি আরও কিছুদিন খেলতে পারতে। কেউ যেন বলতে না পারে, অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল।’

66
আইপিএল-এ বেগুনি-সোনালি জার্সি ছাড়া অন্য কিছুতে নিজেকে দেখতে চান না আন্দ্রে রাসেল
Image Credit : Getty

আইপিএল-এ বেগুনি-সোনালি জার্সি ছাড়া অন্য কিছুতে নিজেকে দেখতে চান না আন্দ্রে রাসেল

কেকেআর-এর প্রতি অনুগত রাসেল

আন্দ্রে রাসেল আরও বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ফটোশপ করা বিভিন্ন ছবিতে নিজেকে যখন নানা রঙের জার্সিতে দেখেছি, তখন অদ্ভূত লেগেছে। আমি নিজেকে বেগুনি-সোনালি জার্সি ছাড়া অন্য কোনও রঙে দেখতে চাই না। আমার মাথায় এই ভাবনা কাজ করছিল। আমি কয়েক রাত এই ভাবনায় ঘুমোতে পারিনি।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image2
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image3
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image4
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Recommended image5
India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
Related Stories
Recommended image1
আন্দ্রে রাসেলের অবসর: মনখারাপ ক্রিকেট বিশ্বের, দেখে নিন তাঁর কেরিয়ারের ৫টি অবিশ্বাস্য রেকর্ড
Recommended image2
আইপিএল ২০২৬: ভেঙ্কটেশ আইয়ারে আগেই মোহভঙ্গ, আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিল কেকেআর!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved