৩ কোটি টাকা দিয়ে কুপার কনোলিকে দলে নিল পাঞ্জাব কিংস।

IPL 2026 Live Updates: সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) আবু ধাবিতে (Abu Dhabi) শুরু হয়েছে ২০২৬ সালের আইপিএল-এর মিনি নিলাম। মোট ৭৭ জন ভারতীয় ও বিদেশি ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন।

৩ কোটি টাকা দিয়ে কুপার কনোলিকে দলে নিল পাঞ্জাব কিংস।
৯৫ লক্ষ টাকা দিয়ে রবি সিংকে দলে নিল রাজস্থান রয়্যালস।
দেড় কোটি টাকা দিয়ে সলিল অরোরাকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
৫.২০ কোটি টাকা দিয়ে মঙ্গেশ যাদবকে দলে নিল গত আইপিএল-এর চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
২.২০ কোটি টাকা দিয়ে অক্ষত রঘুবংশীকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
উত্তরপ্রদেশের আগরার উইকেটকিপার-ব্যাটার কার্তিক শর্মাকে ১৪.২০ কোটি টাকা দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস।
দেড় কোটি টাকা দিয়ে ম্যাথু শর্টকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন টিম সিফার্ট। তাঁকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিল কেকেআর।
৭ কোটি টাকা দিয়ে জেসন হোল্ডারকে দলে নিল গুজরাট টাইটানস।
দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডিকে কোনও দলই নিল না।
৯.২০ কোটি টাকা দিয়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
৯০ লক্ষ টাকা দিয়ে সুশান্ত মিশ্রকে দলে নিল রাজস্থান রয়্যালস।
এক কোটি টাকা দিয়ে নমন তিওয়ারিকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
৩০ লক্ষ টাকা দিয়ে কার্তিক ত্যাগীকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
৩ কোটি টাকা দিয়ে তেজস্বী সিংকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল ২০২৬-এর নিলামে কোনও দলেই জায়গা পেলেন না কমলেশ নাগরকোটি ও তনুশ কোটিয়ান।
আইপিএল ২০২৬-এর নিলামে ৩০ লক্ষ টাকা দিয়ে শিবাঙ্গ কুমারকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল ২০২৬ নিলামে উত্তরপ্রদেশের ২০ বছর বয়সি অলরাউন্ডার প্রশান্ত বীরকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার আকিব নবি দারকে ৮.৪০ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
আইপিএল ২০২৬-এর নিলামে কোনও দলেই জায়গা পেলেন না মহীপাল লোমরোর ও এডহেন টম।