IPL 2026 Fastest Ball: আইপিএল-এ শুধু ব্যাটাররাই নজর কেড়ে নেন না, পেসার-স্পিনাররাও চমকপ্রদ পারফরম্যান্স দেখান। এবারের আইপিএল-এও ঠিক সেটাই দেখা যাচ্ছে। শনিবার রাতে গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals) ম্যাচে চমক দেখিয়েছেন পেসার অশোক শর্মা (Ashok Sharma)।

DID YOU
KNOW
?
দ্রুততম বল উমরান মালিকের
আইপিএল-এর ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম বল করার রেকর্ড উমরান মালিকের দখলে।

Ashok Sharma Fastest Ball: এবারের আইপিএল-এ (IPL 2026) দ্রুততম বল করলেন গুজরাট টাইটানসের (Gujarat Titans) ২৩ বছর বয়সি পেসার অশোক শর্মা (Ashok Sharma)। শনিবার রাতে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে চমক দেখান অশোক। তিনি রাজস্থানের ইনিংসের ১৬-তম ওভারে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) প্রতি ঘণ্টায় ১৫৪.২ কিলোমিটার গতিতে বল করেন। চলতি আইপিএল-এ দ্রুততম বল করার পাশাপাশি আইপিএল-এর ইতিহাসে অন্যতম দ্রুত বল করেছেন অশোক। তাঁর প্রচণ্ড গতির ইয়র্কার বুঝতেই পারেননি জুরেল। তিনি কোনওরকমে ব্যাট নামিয়ে এই বলে সংযোগ ঘটান। কিন্তু ব্যাটের সঙ্গে সংযোগের পর বল কোথায় গিয়েছে, সে বিষয়ে জুরেলের কোনও ধারণাই ছিল না। পরে তিনি বুঝতে পারেন ঠিক কী হয়েছে।

আইপিএল-এ দ্রুততম বল

আইপিএল-এর ইতিহাসে দ্রুততম বল করার রেকর্ড শন টেটের দখলে। অস্ট্রেলিয়ার (Australia) এই প্রাক্তন পেসার ২০১১ সালে প্রতি ঘণ্টায় ১৫৭.৭১ কিলোমিটার গতিতে বল করেন। ভারতীয়দের মধ্যে আইপিএল-এ দ্রুততম বল করেছেন উমরান মালিক (Umran Malik)। এই পেসার ২০২২ সালে প্রতি ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বল করেন। এবার আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে জোরে বল করা বোলারদের তালিকায় জায়গা করে নিলেন অশোক।

হাতে চোট নিয়েই দ্রুততম বল

চলতি আইপিএল-এ দ্রুততম বল করার ঠিক আগে চোট পান অশোক। ডনোভান ফেরেইরার (Donovan Ferreira) ড্রাইভ শটের পর বল আটকাতে গিয়ে আঙুলে চোট পান এই পেসার। তাঁর আঙুলে বরফ দিতে হয়। তবে চোট পেলেও, তাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে অসাধারণ গতিতে বল করেন অশোক। তিনি এই ম্যাচে চার ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে এক উইকেট নেন। তিনি এই চার ওভারের মধ্যে তিনবার প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করেন। পরের ম্যাচগুলিতে আরও গতিতে বল করতে চান অশোক

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।