IPL 2026 Final: দীর্ঘ ১৮ বছর পর, ২০২৫ সালে প্রথম আইপিএল জয়ের স্বাদ পায় তারা। তারপর আবার ২০২৬ সালে আইপিএল ট্রফি জয়। আর এই ফাইনাল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? অন্যদিকে, সেরা মাঠ এবং পিচের তকমা পেল কলকাতা (tata ipl 2026)। মেগা ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স।

IPL 2026 Final: গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনাল জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2026 Final)। দীর্ঘ ১৮ বছর পর, ২০২৫ সালে প্রথম আইপিএল জয়ের স্বাদ পায় তারা। তারপর আবার ২০২৬ সালে আইপিএল ট্রফি জয়। আর এই ফাইনাল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? অন্যদিকে, সেরা মাঠ এবং পিচের তকমা পেল কলকাতা (tata ipl 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ব্যাক টু ব্যাক জয়। আইপিএল-এর মেগা ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স। আর সেই ম্যাচেই বিরাট কোহলির ক্ষিপ্রতা, অনবদ্য টাইমিং এবং দুরন্ত ব্যাটিং। নামটা বিরাট কোহলি, বিশ্বের অন্যতম তারকা ব্যাটার। কোনও বোলারকেই রেয়াত করলেন না। বুঝিয়ে দিলেন, বড় ম্যাচের প্লেয়ার একেই বলে। উপহার দিলেন ৪২ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৭৮.৫৭। আর সেই সুবাদেই ফাইনাল জিতে নিল বেঙ্গালুরু ব্রিগেড। 

ফাইনাল জিতে আরসিবি-র ঝুলিতে এল বিরাট পরিমাণ অর্থ। ২০২৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন দল পেল ২০ কোটি টাকা। অর্থাৎ, আইপিএল ট্রফি জয়ের পর কোহলি-পাতিদারদের ঝুলিতে এল ২০ কোটি টাকা। অন্যদিকে, রানার্স দল হিসেবে গুজরাত টাইটান্স পেয়েছে ১২.৫ কোটি টাকা। টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে রাজস্থান রয়্যালস পেয়েছে ৭ কোটি টাকা এবং চতুর্থ দল হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে গেল ৬.৫ কোটি টাকা। 

অন্যদিকে, আইপিএল-এর সেরা মাঠ এবং পিচ হিসেবে নির্বাচিত হয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। তাই সিএবি পেয়েছে ৫০ লক্ষ টাকা। এই নিয়ে চারবার সেরা পিচের পুরস্কার পেল ইডেন। একবার যুগ্মভাবে এবং তিনবার এককভাবে এই পুরস্কার এল। খুশি ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। পরিসংখ্যান বলছে, সব ধরনের উইকেট রয়েছে এই মাঠে। বেশ কয়েকটি ম্যাচে দুই দলের মধ্যে ভালো লড়াই হয়েছে। ব্যাটার এবং বোলাররা, উভয়ই সুবিধা পেয়েছেন। পাশাপাশি গ্রাউন্ড স্টাফদের দক্ষতা। সেইজন্যই সেরা মাঠ এবং পিচের পুরস্কার পেল ইডেন। 

অন্যদিকে, ‘অরেঞ্জ ক্যাপ', ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড', ‘এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন',' সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন' এবং ‘সুপার সিক্সেস অফ দ্য সিজন', এই সবকটি পুরস্কার জিতেছেন রাজস্থানের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। সবমিলিয়ে, শুধু প্রাইজ বাবদ মোট ৪৫ লক্ষ টাকা পেয়েছেন এই বিস্ময় ব্যাটার। 

চলতি টুর্নামেন্টে মোট ৭৭৬ রান করেছেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটিং গড় ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ২৩৭.৩১। গোটা মরশুমে তিনি মোট ৭২টি ছয় মেরেছেন। অপরদিকে, গুজরাত টাইটান্সের বোলার কাগিসো রাবাডা মোট ২৯টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন। তাঁর সংগ্রহে ১০ লক্ষ টাকা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে পাঞ্জাব কিংস। 

গোটা প্রতিযোগিতায় সর্বাধিক চার মেরেছেন গুজরাতের ওপেনার সাই সুদর্শন। মোট ৭৫টি চার মেরে ১০ লক্ষ টাকা পুরস্কার জিতলেন তিনি। সেরা ক্যাচের প্রাইজটি পেলেন কলকাতা নাইট রাইডার্সের মণীশ পাণ্ডে। ঝুলিতে ১০ লক্ষ টাকা। 

অন্যদিকে, ফাইনাল ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য সেরার শিরোপা পান বিরাট কোহলি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।