MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?

IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?

IPL 2026: বিশ্বকাপ শেষ। মাঝে কয়েকদিনের বিরতি। তারপরেই শুরু হয়ে যাবে ভারত তথা গোটা বিশ্বের অন্যতম মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল। আর সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দলে এমন ৫ জন ক্রিকেটার রয়েছেন, যারা বিশ্বকাপে কার্যত, বিধ্বংসী পারফর্ম করেছেন।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 10 2026, 01:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
টিম সেইফার্ট
Image Credit : Getty

টিম সেইফার্ট

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শেষ। মাঝে কয়েকদিনের বিরতি। তারপরেই শুরু হয়ে যাবে ভারত তথা গোটা বিশ্বের অন্যতম মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল। আর সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দলে এমন ৫ জন ক্রিকেটার রয়েছেন, যারা সদ্য সমাপ্ত বিশ্বকাপে কার্যত, বিধ্বংসী পারফর্ম করেছেন। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট। তিনি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৮টি ম্যাচে করেছেন মোট ৩২৬ রান। ব্যাটিং গড় ৪৬.৫৭, স্ট্রাইক রেট ১৬৬.৩৩। গোটা বিশ্বকাপে মোট ৩৪টি চার এবং ১৬টি ছয় মেরেছেন সেইফার্ট। যার মধ্যে সর্বাধিক একটি ৮৯ রানের অপরাজিত ইনিংসও রয়েছে। এই বিধ্বংসী ব্যাটার এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে (ipl 2026 kkr squad)। তিনিই ওপেন করবেন। সেইসঙ্গে, তিনি আবার উইকেটকিপার-ব্যাটার।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ফিন অ্যালেন
Image Credit : Getty

ফিন অ্যালেন

তাৎপর্যপূর্ণ বিষয় হল, নিউজিল্যান্ডের পুরো ওপেনিং জুটিটিই নাইটদের ঘরে। কারণ, ব্ল্যাকক্যাপসদের হয়ে ওপেন টি-২০ দলে ওপেন করেন টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন। আর তারা দুজনেই এবার কেকেআর দলে আছেন। ফলে, বোঝাই যাচ্ছে যে, ইডেনে ঝড় উঠতে চলছে। তো এবার আসা যাক ফিন অ্যালেনের কথায়। ৮টি ম্যাচে করেছেন মোট ২৯৮ রান। ব্যাটিং গড় ৪৯.৬৭, স্ট্রাইক রেট ২০০.০০। গোটা বিশ্বকাপে মোট ২৫টি চার এবং ২০টি ছয় মেরেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ইনিংসও আছে। যেটি তিনি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সেই উপহার দিয়েছেন। টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিন অ্যালেন খেলেন ৩৩ বলে ১০০ রানের দাপুটে ইনিংস। এই বিধ্বংসী ব্যাটারও এবার কেকেআরে (kolkata knight riders 2026)। 

Related Articles

Related image1
IPL 2026: আইপিএল-এর সব ম্যাচে খেলবেন না মহেন্দ্র সিং ধোনি? সঞ্জু আসায় চেন্নাইয়ের অন্দরে নতুন জল্পনা
Related image2
IPL 2026 Schedule: আইপিএল-এর সূচি প্রায় চূড়ান্ত! দুই দফায় ঘোষণা করা হবে মেগা টুর্নামেন্টর দিনক্ষণ, কবে জানা যাবে সূচি?
35
রিঙ্কু সিং
Image Credit : Getty

রিঙ্কু সিং

নাইটদের স্কোয়াডে অন্যতম বড় ভরসার নাম রিঙ্কু সিং। যদিও বিশ্বকাপে খুব একটা ভালো খেলতে পারেননি তিনি। পাঁচ ম্যাচে মাত্র ২৪ রান করেন। তার মধ্যে টুর্নামেন্টের মাঝেই রিঙ্কুর বাবার মৃত্যু সংবাদ আসে। ফলে, তিনি বাড়ি ফিরে আসেন। তারপর আবার স্কোয়াডে যোগ দেন। কিন্তু এভার কেকেআর-এর হয়ে জ্বলে ওঠার জন্য প্রস্তুত। 

45
বরুণ চক্রবর্তী
Image Credit : Getty

বরুণ চক্রবর্তী

এবার কথা হোক বরুণ চক্রবর্তীকে নিয়ে। অসাধারণ বল করেছেন সদ্য সমাপ্ত টি-২০ ক্রিকেট বিশ্বকাপে। তিনি হলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-শিকারী। ৯টি ম্যাচ খেলে ১৪টি উইকেট তাঁর দখলে। বোলিং গড় ২০.৫০ এবং ইকোনমি রেট ৯.২৬। সেই বরুণই আসন্ন আইপিএলে কলকাতার বড় ভরসার জায়গা।   

55
রাচিন রবীন্দ্র
Image Credit : Getty

রাচিন রবীন্দ্র

সবশেষে কথা বলব রাচিন রবীন্দ্রকে নিয়ে। আরেক কিউয়ি তারকা। তিনিও এবার কেকেআর জার্সিতেঁই আইপিএল খেলবেন। অলরাউন্ডার হিসেবে দায়িত্ব সামলাতে তৈরি। বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলে মোট ১২টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ১২.৪২ এবং ইকোনমি রেট ৭.৮৪। বল হাতে দাপটের সঙ্গেই ব্যাট হাতে নাইট ব্রিগেডকে সাহায্য করবেন রাচিন রবীন্দ্র।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
আইপিএল ২০২৬
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Related Stories
Recommended image1
IPL 2026: আইপিএল-এর সব ম্যাচে খেলবেন না মহেন্দ্র সিং ধোনি? সঞ্জু আসায় চেন্নাইয়ের অন্দরে নতুন জল্পনা
Recommended image2
IPL 2026 Schedule: আইপিএল-এর সূচি প্রায় চূড়ান্ত! দুই দফায় ঘোষণা করা হবে মেগা টুর্নামেন্টর দিনক্ষণ, কবে জানা যাবে সূচি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved