Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: শনিবাসরীয় সন্ধেবেলা এবারের আইপিএল-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ঘিরে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
KNOW
IPL 2026: ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) আইপিএল খেতাব ধরে রাখার অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। প্রথম ম্যাচে বিরাট কোহলিদের (Virat Kohli) প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। বিপক্ষ দলের বোলিং লাইনআপ কিছুটা অনভিজ্ঞ। হয়তো এর সুযোগ নিতে চায় বলেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল আরসিবি। কিন্তু হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। তারা যদি প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বড় স্কোর করে দেয়, তাহলে বিরাটদের উপর চাপ তৈরি হবে। ফলে এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। আরসিবি সমর্থকদের আশা, তাঁদের প্রিয় দল ঘরের মাঠে জয় দিয়ে এবারের আইপিএল শুরু করবে।
২ দলের হয়ে কারা খেলছেন?
এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে আরসিবি-র হয়ে খেলছেন- বিরাট কোহলি (Virat Kohli,), ফিলিপ সল্ট (Philip Salt), রজত পতিদার (Rajat Patidar) (অধিনায়ক), জিতেশ শর্মা (Jitesh Sharma) (উইকেটকিপার), টিম ডেভিড (Tim David), রোমারিও শেফার্ড (Romario Shepherd), ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), অভিনন্দন সিং (Abhinandan Singh), জ্যাকব ডাফি (Jacob Duffy) ও সূযশ শর্মা (Suyash Sharma)। হায়দরাবাদের হয়ে খেলছেন- অভিষেক শর্মা (Abhishek Sharma), ট্রেভিস হেড (Travis Head), ঈশান কিষান (Ishan Kishan) (অধিনায়ক ও উইকেটকিপার), হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen), অনিকেত ভার্মা (Aniket Verma), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), সলিল অরোরা (Salil Arora), হর্ষ দুবে (Harsh Dubey), হর্ষল প্যাটেল (Harshal Patel), জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) ও এশান মালিঙ্গা (Eshan Malinga)।
প্রথমবার অধিনায়ক ঈশান
এবারের আইপিএল-এর উদ্বোধন ম্যাচেই প্রথমবার কোনও দলের অধিনায়ক হিসেবে খেলছেন ঈশান। তিনি এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। এবার আইপিএল-এও ভালো ব্যাটিং করতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


