MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • KKR IPL 2026: আইপিএল শুরুর আগেই লক্ষ্য ঠিক করে নিল কলকাতা নাইট রাইডার্স, সাহসী ক্রিকেট খেলতে চান রাহানেরা

KKR IPL 2026: আইপিএল শুরুর আগেই লক্ষ্য ঠিক করে নিল কলকাতা নাইট রাইডার্স, সাহসী ক্রিকেট খেলতে চান রাহানেরা

KKR IPL 2026: শুরু হচ্ছে ভারত তথা গোটা পৃথিবীর অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল। তার আগে এবার নিজেদের লক্ষ্য ঠিক করে ফেলল কলকাতা নাইট রাইডার্স (KKR IPL 2026)। 

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 26 2026, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
কলকাতা নাইট রাইডার্সের মেগা ইভেন্ট
Image Credit : KKR MEDIA

কলকাতা নাইট রাইডার্সের মেগা ইভেন্ট

শুরু হচ্ছে ভারত তথা গোটা পৃথিবীর অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল। মাঝে আর মাত্র দু-দিন। তার আগে এবার নিজেদের লক্ষ্য ঠিক করে নিল কলকাতা নাইট রাইডার্স (kkr captain 2026 ipl)। কলকাতার একটি বেসরকারি পাঁচতারা হোটেলে মেগা ইভেন্ট ‘Knights Unplugged 3.0’-এর মধ্য দিয়ে এই বার্তা দিলেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে, হেড কোচ অভিষেক নায়ার এবং নাইট সিইও বেঙ্কি মাইসোর। এই ইভেন্ট যেন কার্যতই, অন্যমাত্রায় গিয়ে পৌঁছল। একদিকে বিনোদন, অন্যদিকে ক্রিকেটারদের সঙ্গে কথোপকথন এবং সেইসঙ্গে অবশ্যই আলোচনা। সবটাই দেখা গেল ‘নাইটস আনপ্লাগড ৩.০' মেগা ইভেন্টে। সবথেকে বড় বিষয় হল, এই মঞ্চ থেকেই অন্যতম নাইট তারকা আন্দ্রে রাসেলকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। তাঁর হাতে ১২ নম্বর জার্সির ছবি সমেত একটি ফ্রেম উপহার হিসেবে তুলে দেন বেঙ্কি মাইসোর। রাসেল এবার নাইটদের কোচিং টিমের সদস্য হিসেবে কাজ করবেন।    

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
গিটার হাতে গান ধরলেন শেন ওয়াটসন
Image Credit : KKR MEDIA

গিটার হাতে গান ধরলেন শেন ওয়াটসন

সবথেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেন ওয়াটসন। তিনি এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আবার মঞ্চে উঠে গিটার হাতে গান ধরলেন। অসাধারণ গাইলেন। অপরদিকে, কেকেআর হেড কোচ অভিষেক নায়ারের কথায়, “একাধিক অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ রয়েছে এই দলে। আমরা সকলে মিলে এই ফ্র্যাঞ্চাইজিকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছি অনবরত।”

Related Articles

Related image1
IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?
Related image2
IPL 2026: ক্রিকেটারদের যেতে হবে টিম বাসেই, পরিবারের সঙ্গে নয়! সঠিক জার্সি গায়ে না থাকলে শাস্তি? বোর্ডের কড়া নির্দেশ
34
কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর আত্মবিশ্বাসী
Image Credit : KKR MEDIA

কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর আত্মবিশ্বাসী

পাশাপাশি আসন্ন মরশুমে কেকেআর-এর অন্যতম স্পনসর হল ভিডা ইভি স্কুটি। তাই এই মঞ্চে ভিডা ভিএক্স-২ প্লাস কেকেআর লিমিটেড এডিশনেরও উন্মোচন করা হয়। সেই গাড়ির উপর আবার সই করেন নাইটদের অন্যতম তারকা রিঙ্কু সিং, কোচ অভিষেক নায়ার। এই অনুষ্ঠানে নাইট ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর জানান, “প্রতিটি নতুন মরশুম সঙ্গে করে নিয়ে আসে এক নতুন উত্তেজনা এবং প্রত্যাশা। দল এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর, দলের মধ্যে একটা দারুণ প্রাণশক্তি লক্ষ্য করছি।যেটা এককথায় বলতে গেলে, অসাধারণ। গোটা দল হিসেবে আমরা একসঙ্গে  সাফল্য অর্জন করতে পারব বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা ক্রিকেট খেলাটাকে উপভোগ করতে চাই এবং ইডেন গার্ডেন্সে আমাদের মর্থকদের সামনে অসাধারণ খেলার জন্য উন্মুখ হয়ে রয়েছি।"

44
অজিঙ্ক রাহানে কী জানালেন?
Image Credit : KKR MEDIA

অজিঙ্ক রাহানে কী জানালেন?

নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, “আমি সৌভাগ্যবান, এমন একটি দলকে নেতৃত্ব দিতে পেরে। পুরো দলের প্রতি আমার বিশ্বাস আছে এবং ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে ছেলেদের। আমাদের প্রধান লক্ষ্য হল, নির্ভীক এবং সাহসী ক্রিকেট খেলা। নিজেদের প্রস্তুতি যেন সঠিক থাকে এবং প্রতিটি ম্যাচে আমাদের উন্নতি করতে হবে। কলকাতার ক্রিকেটফ্যানরা সত্যিই অসাধারণ। প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে। আশা করছি, ভালো ক্রিকেট খেলব আমরা।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
আইপিএল ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
SRH vs RCB: চাই টপ-টু ফিনিশ? অসাধ্য সাধন ছাড়া কোনও উপায় নেই হায়দরাবাদের সামনে
Recommended image2
MS Dhoni: এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?
Recommended image3
Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে থাকতে পারেন, আড়াই বছর পর ওডিআই খেলবেন বুমরা
Recommended image4
Varun Chakravarthy: দলের স্বার্থে চোট নিয়েই খেলছেন বরুণ চক্রবর্তী, জানালেন শেন ওয়াটসন
Recommended image5
2027 ICC Men's Cricket World Cup: ওডিআই বিশ্বকাপে নিশ্চিত নন বিরাট-রোহিত!
Related Stories
Recommended image1
IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?
Recommended image2
IPL 2026: ক্রিকেটারদের যেতে হবে টিম বাসেই, পরিবারের সঙ্গে নয়! সঠিক জার্সি গায়ে না থাকলে শাস্তি? বোর্ডের কড়া নির্দেশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved