Jasprit Bumrah News: চলতি আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না তারকা পেসার জসপ্রীত বুমরা। তাঁর দল প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গিয়েছে। লিগ টেবলে শেষের দিকে আছে মুম্বই ইন্ডিয়ানস। তবে ভারতীয় ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত সবার আশা, ছন্দ ফিরে পাবেন বুমরা।

DID YOU
KNOW
?
বুমরার ওয়ার্কলোড
জসপ্রীত বুমরা চোটপ্রবণ ক্রিকেটার হওয়ায় তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বাড়তি নজর দিচ্ছে বিসিসিআই।

India vs England ODI Series 2026: প্রায় আড়াই বছর পর ফের ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে খেলতে পারেন তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এই তারকা ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে (2023 ICC Men's Cricket World Cup Final) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলার পর থেকে আর ওডিআই ম্যাচ খেলেননি। এ বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে রাখা হতে পারে বুমরাকে। আগামী বছরের ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) ভারতীয় দলে থাকবেন এই তারকা পেসার। এই কারণেই তাঁকে ওডিআই ফর্ম্যাটে দেখে নিতে চাইছেন নির্বাচকরা। বুমরা গত দু'বছরে টেস্ট, টি-২০ ম্যাচ খেলেছেন। তবে ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে দেখা যায়নি। এবার তাঁকে ওডিআই ফর্ম্যাটে দেখা যাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর

কেরিয়ারে একাধিকবার চোট পেয়েছেন বুমরা। তিনি ভারতীয় ক্রিকেটের সম্পদ। যে কোনও ফর্ম্যাটেই ভারতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা বুমরা। এই কারণেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বাড়তি নজর দেন নির্বাচকরা। এই পেসারকে সব সিরিজে খেলানো হচ্ছে না। তাঁকে প্রয়োজনীয় বিশ্রাম দেওয়া হচ্ছে। এ বছরের টি-২০ বিশ্বকাপের (ICC Men's T20 World Cup 2026) আগে বুমরার বিষয়ে এই কৌশল নেন নির্বাচকরা। সেই কৌশলই এখনও অবলম্বন করা হচ্ছে। ওডিআই ফর্ম্যাটে বেশি ম্যাচ না খেললেও, অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড, নিউজিল্যান্ড (New Zealand), দক্ষিণ আফ্রিকার (South Africa) মতো দলগুলির বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন বুমরা

আইপিএল-এ ছন্দে নেই বুমরা

চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ১৩ ম্যাচ খেলে মাত্র চার উইকেট নিয়েছেন বুমরা। তিনি একেবারেই ছন্দে নেই। তবে তাঁর নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। বহুদিন ধরে সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল-এ খেলে চলেছেন বুমরা। তিনি খুব তাড়াতাড়ি ছন্দ ফিরে পাবেন বলে আশা করছে ভারতীয় ক্রিকেট মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।