MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs ENG Test: "এমন একজন ক্রিকেটার আমাদের দলে থাকা উচিত!" সিরাজকে কুর্নিশ জানালেন জো রুট

IND vs ENG Test: "এমন একজন ক্রিকেটার আমাদের দলে থাকা উচিত!" সিরাজকে কুর্নিশ জানালেন জো রুট

IND vs ENG Test: ইংল্যান্ডের তারকা খেলোয়াড় জো রুট ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ সিরাজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে সিরাজ তার দলের জন্য সবকিছু দিয়ে থাকেন।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 04 2025, 10:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া
Image Credit : ANI

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া

এই ম্যাচে ভারত প্রথম ইনিংসে ২২৪ রান এবং ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ৩৯৬ রান করে অলআউট হয়ে যায়। ফলে, ৩৭৪ রানের লক্ষ্যমাত্রা  তাড়া করতে নেমে ইংল্যান্ড চতুর্থ দিনের খেলার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তোলে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
জো রুটের দুর্দান্ত সেঞ্চুরি
Image Credit : Getty

জো রুটের দুর্দান্ত সেঞ্চুরি

শেষদিন ইংল্যান্ডের জয়ের জন্য ৩৫ রান দরকার ছিল। অন্যদিকে ৪ উইকেট দরকার ছিল ভারতের। ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ইংল্যান্ড একটা সময় ৩ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলতে সক্ষম হয়েছিল। কিন্তু জো রুট এবং হ্যারি ব্রুক প্রায় ২০০ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে লড়াইতে ফিরিয়ে আনেন। জো রুট (১০৫ রান) এবং হ্যারি ব্রুক (৯৮ বলে ১১১) দুজনেই সেঞ্চুরি করেন।

Related Articles

Related image1
IND vs ENG Oval Test: ওভালে ম্যাজিক! ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়ে, সিরাজ-কৃষ্ণর দাপটে ইংল্যান্ড বধ ভারতের
Related image2
IND vs ENG Test: পোপের দলকে গুঁড়িয়ে দিলেন সিরাজ-কৃষ্ণ জুটি, কী বলছেন নেটিজেনরা?
35
মহম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং
Image Credit : Getty

মহম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং

ভারতীয় দলে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করেছেন। এই সিরিজে মোট ২০টি উইকেট নিয়েছেন সিরাজ। পঞ্চম টেস্টেও ৯ উইকেট নিয়েছেন। ভারতীয় দলের জয়ের পিছনে তাঁর কঠোর পরিশ্রম এবং অবদান অনস্বীকার্য। আর তারপরেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট সিরাজকে একজন প্রকৃত যোদ্ধা অবিহিত করেছেন এবং প্রশংসাতে ভরিয়ে দিয়েছেন। 

45
সিরাজের প্রশংসা জো রুটের মুখে
Image Credit : ANI

সিরাজের প্রশংসা জো রুটের মুখে

সাংবাদিকদের সঙ্গে কথা বোলার সময় জো রুট জানান, “সিরাজ সত্যিই একজন ভালো ক্রিকেটার। সবথেকে বড় বিষয়, ও খুবই দক্ষ একজন খেলোয়াড়। এমন একজন প্লেয়ারকে সবাই তাঁর দলে চাইবে। সিরাজ ভারতীয় দলের জন্য সবকিছু দিয়ে থাকেন এবং কঠোর পরিশ্রম করেন। তবে মাঝে মাঝে ওর মধ্যে একটা ভান করা রাগ দেখা যায়। আমি সেটা সহজেই বুঝতে পারি। ক্রিকেটকে সঠিকভাবে অ্যাকসেপট করার ধরণের জন্য আমি সিরাজের প্রশংসা করছি।"

55
সিরাজের উইকেট শিকারের রহস্য
Image Credit : Getty

সিরাজের উইকেট শিকারের রহস্য

জো রুট আরও যোগ করেন, “সিরাজ একজন ভালো তরুণ ক্রিকেটারের অসাধারণ উদাহরণ। ওর এত বেশি উইকেট নেওয়ার একটা কারণও আছে। তা হল তাঁর পরিশ্রম এবং দক্ষতা। ওর বিরুদ্ধে খেলা আমি বেশ উপভোগ করি। সিরাজ সবসময় হাসিখুশি থাকে। দলের জন্য সিরাজ যা করেন, তা দেখে ভীষণ আনন্দ হয়।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ireland vs India: আয়ারল্যান্ড সফরের শুরুতেই লজ্জা, প্রথম টি-২০ ম্যাচে হার ভারতের
Recommended image2
Sourav Ganguly: 'আমাকে দু'বার বোকা বানানো যাবে না,' গ্রেগ চ্যাপেলকে কড়া বার্তা সৌরভের
Recommended image3
Vaibhav Sooryavanshi: শুক্রবার সুযোগ হল না, কবে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক বৈভবের?
Recommended image4
Akash Deep: বারাণসীতে বিয়ে সেরে নিলেন, জাতীয় দলের সতীর্থদের কেন ডাকলেন না আকাশ দীপ?
Recommended image5
Vaibhav Sooryavanshi: শুক্রবারই সিনিয়র ভারতীয় দলের হয়ে অভিষেক বৈভব সূর্যবংশীর?
Related Stories
Recommended image1
IND vs ENG Oval Test: ওভালে ম্যাজিক! ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়ে, সিরাজ-কৃষ্ণর দাপটে ইংল্যান্ড বধ ভারতের
Recommended image2
IND vs ENG Test: পোপের দলকে গুঁড়িয়ে দিলেন সিরাজ-কৃষ্ণ জুটি, কী বলছেন নেটিজেনরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved