MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Kavya Maran: কাব্য মারানের দলে পাকিস্তানি ক্রিকেটার! সানরাইজার্স হায়দরাবাদ বয়কটের ডাক

Kavya Maran: কাব্য মারানের দলে পাকিস্তানি ক্রিকেটার! সানরাইজার্স হায়দরাবাদ বয়কটের ডাক

The Hundred Auction: বৃহস্পতিবার দ্য হান্ড্রেডের নিলাম হয়েছে। ইংল্যান্ডের (England) এই লিগে আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে চার ফ্র্যাঞ্চাইজির কর্ণধারই ভারতীয়। কিন্তু তারপরেও পাকিস্তানি (Pakistani Cricketers) ক্রিকেটাররা এই লিগে খেলার সুযোগ পাচ্ছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Mar 12 2026, 11:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে কেনায় কাব্য মারানের বিরুদ্ধে সমালোচনার ঝড়
Image Credit : Getty

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে কেনায় কাব্য মারানের বিরুদ্ধে সমালোচনার ঝড়

ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ 'দ্য হান্ড্রেড' ২০২৬-এর নিলামে একটি ঘটনাকে কেন্দ্র করে ভারতে শোরগোল পড়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত সানরাইজার্স লিডস দল পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে কিনেছে। এই সিদ্ধান্ত নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নিলামে জোর টক্কর, বিপুল অর্থে আবরার আহমেদকে কিনল সানরাইজার্স লিডস
Image Credit : Getty

নিলামে জোর টক্কর, বিপুল অর্থে আবরার আহমেদকে কিনল সানরাইজার্স লিডস

লন্ডনে 'দ্য হান্ড্রেড' প্লেয়ার ড্রাফটে আবরার আহমেদের নাম উঠতেই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত সানরাইজার্স লিডস ১,৯০,০০০ পাউন্ড ( ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩৪ কোটি টাকা) দিয়ে তাঁকে কিনে নেয়। আইপিএল-এর সঙ্গে যুক্ত কোনও ফ্র্যাঞ্চাইজির কেনা প্রথম পাকিস্তানি খেলোয়াড় হলেন আবরার।

Related Articles

Related image1
Abrar Ahmed: দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানের আবরার আহমেদ
Related image2
IPL 2026: আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে আরসিবি-র সামনে হায়দরাবাদ, কবে নামছে কেকেআর?
36
আবরার আহমেদ ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়ায় তীব্র বিতর্ক
Image Credit : stockphoto

আবরার আহমেদ ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়ায় তীব্র বিতর্ক

আবরার আহমেদকে দলে নেওয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা প্রচণ্ড ক্ষুব্ধ। কারণ, ২০১৯ সালে আবরার ভারত-পাক সীমান্ত উত্তেজনা এবং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছিলেন। 'অপারেশন সিঁদুর'-এর মতো শব্দ ব্যবহার করে তিনি ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন বলে অভিযোগ। তাই কাব্য মারানকে ট্যাগ করে নেটিজেনরা প্রশ্ন তুলছেন।

46
দ্য হান্ড্রেডের নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পেলেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার
Image Credit : ANI

দ্য হান্ড্রেডের নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পেলেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার

দ্য হান্ড্রেডের নিলামের আগে শোনা যাচ্ছিল, আইপিএল মালিকানাধীন দলগুলি পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেবে না। এ বিষয়ে ইংল্যান্ডের ক্রিকেট মহলে জল্পনা চলছিল। কিন্তু কাব্য মারান সব হিসেব উল্টে দিয়ে আবরার আহমেদকে দলে নিয়েছেন। এই নিলামে অপর এক পাকিস্তানি স্পিনার উসমান তারিককে বার্মিংহাম ফিনিক্স কিনলেও হ্যারিস রউফ, শাদাব খানের মতো বড় নাম অবিক্রিত থেকে যায়।

56
আবরার আহমেদকে দলে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে কাব্য মারান
Image Credit : stockphoto

আবরার আহমেদকে দলে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে কাব্য মারান

এর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আইপিএল ২০২৬-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল। কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় ক্রিকেটপ্রেমীদের প্রতিবাদের মুখে বিসিসিআই-এর পরামর্শে মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। আবরার আহমেদের ক্ষেত্রেও একইরকম ক্ষোভ দেখা যাচ্ছে।

66
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স আবরার আহমেদের
Image Credit : Getty

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স আবরার আহমেদের

বিতর্ক সরিয়ে রাখলে, আবরার আহমেদ একজন দুর্দান্ত বোলার। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর তিনি 'মিস্ট্রি স্পিনার' হিসেবে পরিচিতি পান। ২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত ৪০টিরও কম টি-টোয়েন্টি ম্যাচে ৫০টির বেশি উইকেট নিয়েছেন। হ্যারি ব্রুকের নেতৃত্বে সানরাইজার্স লিডস দলে তিনি একজন গুরুত্বপূর্ণ বোলার হবেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
আইপিএল ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
Abrar Ahmed: দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানের আবরার আহমেদ
Recommended image2
IPL 2026: আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে আরসিবি-র সামনে হায়দরাবাদ, কবে নামছে কেকেআর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved