IPL 2026 Playoffs Schedule: রবিবার চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের খেলা শেষ হচ্ছে। এবার শুরু হবে প্লে-অফের খেলা। আগেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (Royal Challengers Bengaluru), গুজরাট টাইটানস (Gujarat Titans) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। রবিবার প্লে-অফে পৌঁছে গেল রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals)।

DID YOU
KNOW
?
মঙ্গলবার শুরু প্লে-অফ
মঙ্গলবার চলতি আইপিএল-এ প্লে-অফের লড়াই শুরু হতে চলেছে। আগামী রবিবার চলতি আইপিএল-এর ফাইনাল।

IPL 2026: চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের লড়াই শেষ। প্লে-অফে চার দল নির্দিষ্ট হয়ে গিয়েছে। এবার শুরু হবে প্লে-অফের লড়াই। মঙ্গলবার ধর্মশালায় (Dharamsala) কোয়ালিফায়ার ওয়ানে (Qualifier 1) গুজরাট টাইটানসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (Royal Challengers Bengaluru vs Gujarat Titans)। পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করেছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। দ্বিতীয় স্থানে গুজরাট। এই কারণেই এই দুই দল কোয়ালিফায়ার ওয়ানে খেলবে। যে দল এই ম্যাচে জয় পাবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। যে দল হেরে যাবে, তারা আর একবার সুযোগ পাবে। বুধবার নিউ চণ্ডীগড়ে (New Chandigarh) এলিমিনেটরে (Eliminator) মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ এবং চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালস (Sunrisers Hyderabad vs Rajasthan Royals)। যে দল এই ম্যাচে হেরে যাবে, তারা বিদায় নেবে। এলিমিনেটরে যে দল জয় পাবে, তারা ফাইনালে পৌঁছনোর জন্য আর একবার সুযোগ পাবে। শুক্রবার নিউ চণ্ডীগড়ে কোয়ালিফায়ার টু (Qualifier 2)। যে দল এই ম্যাচে জয় পাবে, তারা ফাইনালে পৌঁছে যাবে। আগামী রবিবার আইপিএল ২০২৬ ফাইনাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চতুর্থ দল হিসেবে প্লে-অফে রাজস্থান

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে ৩০ রানে জয় পেয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে রাজস্থান। ১৪ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে রিয়ান পরাগের (Riyan Parag) দল। এই ম্যাচে রাজস্থান জয় পাওয়ায় প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস (Punjab Kings) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে এবারের আইপিএল শেষ করল পাঞ্জাব। এই প্রতিবেদন লেখার সময় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচ চলছে। এই ম্যাচে জয় পেলে ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে এবারের আইপিএল শেষ করবে কেকেআর।

এবারও ব্যর্থ কেকেআর

২০২৪ সালে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। তারপর থেকে আর সাফল্য পাচ্ছে না অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এবারের আইপিএল-এও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কেকেআর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।