KKR vs MI: তবে নাইট শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে প্রথম একাদশ নিয়ে। একটি পরিবর্তন সম্ভবত আসছেই। মুম্বইয়ের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রসঙ্গত, তিনি গত ম্যাচেও মাঠে নামতে পারেননি। পাশাপাশি আবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমে চোট পেয়েছেন মাথিশা পাথিরানা।

KKR vs MI: ইডেনে ডু অর ডাই ম্যাচ। আইপিএল-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে বুধবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (kolkata knight riders vs mumbai indians)। মেগা টি-২০ ক্রিকেট লিগের প্লে-অফে পৌঁছতে হলে এই ম্যাচে জিততেই হবে কেকেআর-কে। তারপরেও অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকটে হবে (kkr vs mi)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তবে নাইট শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে প্রথম একাদশ নিয়ে। একটি পরিবর্তন সম্ভবত আসছেই। মুম্বইয়ের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রসঙ্গত, তিনি গত ম্যাচেও মাঠে নামতে পারেননি। পাশাপাশি আবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমে চোট পেয়েছেন মাথিশা পাথিরানা। 

মুম্বইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ কলকাতার

তাঁকে পাওয়া নিয়েও সংশয় রয়েছে এই ম্যাচে। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, গত ম্যাচের প্রথম একাদশ নিয়ে মাঠে নামা কোনওভাবেই সম্ভব নয় নাইটদের পক্ষে। তবে এটাও ঠিক যে, প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। 

Scroll to load tweet…

টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, নাইট রাইডার্সের হয়ে ওপেন করবেন অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং ফিন অ্যালেন। তিন নম্বরে নামবেন অঙ্গকৃশ রঘুবংশী। এরপর চার নম্বরে থাকার কথা ক্যামেরন গ্রিনের। পাঁচ নম্বরে রভম্যান পাওয়েল, এবং ফিনিশার হিসেবে ৬ ও ৭ নম্বরে ব্যাট করতে নামবেন মণীশ পাণ্ডে এবং রিঙ্কু সিং। ব্যাটিং অর্ডারের আট নম্বরে থাকবেন অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারিন।

প্রথম একাদশে আসছে বদল?

অন্যদিকে, শেষ তিনটি জায়গা রাখা হচ্ছে বিশেষজ্ঞ বোলারদের জন্য। অনুকূল রায়, সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগীর প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত। তবে পাথিরানার পরিবর্তে খেলতে পারেন বৈভব আরোরা। এছাড়া দলে উমরান মালিকও আছেন। কিন্তু তিনি চলতি মরশুমে এখনও পর্যন্ত, একটিও ম্যাচ খেলেননি। তাই হয়ত বৈভবের খেলার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । 

সেক্ষেত্রে ইমপ্যাক্ট সাব হিসেবে দেখা যেতে পারে বৈভব আরোরাকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।