KKR vs RR: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল রাজস্থান। প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি নাইট ব্রিগেড। স্বাভাবিকভাবেই, যথেষ্ট চাপ নিয়েই ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা। অন্যদিকে, নিজেদের গত ম্যাচে আবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরাজিত হয়েছে রাজস্থান।
KKR vs RR: মেগা আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (kkr vs rr)। ইতিমধ্যেই টস হয়ে গেছে এই ম্যাচের (knight riders vs royals)।
টসে জিতে ব্যাট করতে নামবে রাজস্থান
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল রাজস্থান। প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি নাইট ব্রিগেড। স্বাভাবিকভাবেই, যথেষ্ট চাপ নিয়েই ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা। অন্যদিকে, নিজেদের গত ম্যাচে আবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরাজিত হয়েছে রাজস্থান।
টানা চারটি দাপুটে জয়ের পর, এই হার। ফলে, তারাও এই ম্যাচ জিততে চাইবে। নিঃসন্দেহে ভালো ক্রিকেট এবং দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এই মুহূর্তে শহরের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। সন্ধ্যায় তাপমাত্রা ২৮° সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
পিচ রিপোর্ট কী বলছে?
তবে প্রায় ৮৮%-এর কাছাকাছি আর্দ্রতার জেরে তাপমাত্রা ৩৩° সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে, আইপিএল-এর মঞ্চে মোট ৩২ বার মুখোমুখি হয়েছে দুই দল।ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত ব্যাটারদের অনুকূলে থাকে এবং এই ম্যাচেও বড় স্কোর দেখা যেতে পারে।
অন্যদিকে, কলকাতার আকাশ পরিষ্কার রয়েছে এবং আবহাওয়ার কারণে ম্যাচে কোনওরকম বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে ১৬টি ম্যাচে এবং রাজস্থান রয়্যালস জিতেছে ১৪টি ম্যাচে। দুটি ম্যাচের কোনও নিষ্পত্তি হয়নি।
দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সঃ অজিঙ্ক রাহানে (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটকিপার-ব্যাটার), ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকূল রায়, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী
রাজস্থান রয়্যালসঃ বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার-ব্যাটার), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নন্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা, রবি বিষ্ণোই
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

