Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: এবারের আইপিএল-এ (IPL 2026) নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এই দুই দল মুখোমুখি হয়েছে। ঘরের মাঠে প্রথম পয়েন্ট পাওয়ার লক্ষ্যে কেকেআর শিবির।
KNOW
IPL 2026: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad) টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে কলকাতা নাইট রাইডার্স। এদিনই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলতি আইপিএল-এ প্রথম ম্যাচ খেলছে কেকেআর। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) কাছে হারের পর এদিন ঘুরে দাঁড়ানোই অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) লক্ষ্য। এবারের আইপিএল-এ প্রথম পয়েন্ট পেতে হলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগকেও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। হায়দরাবাদের বোলিং বিভাগে দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। তবে তাদের ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। ফলে কেকেআর-এর বোলারদের সতর্ক থাকতে হবে। ঈশান কিষানদের (Ishan Kishan) বেশি রান করতে দিলে হবে না। বিশেষ করে পাওয়ার প্লে-তে যথাসম্ভব কম রান দিতে হবে।
২ দলের হয়ে কারা খেলছেন?
এই ম্যাচে কেকেআর-এর হয়ে খেলছেন- অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) (অধিনায়ক), ক্যামেরন গ্রিন (Cameron Green), অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) (উইকেটকিপার), রিঙ্কু সিং (Rinku Singh), রমনদীপ সিং (Ramandeep Singh), অনুকূল রায় (Anukul Roy), সুনীল নারিন (Sunil Narine), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), বৈভব অরোরা (Vaibhav Arora), কার্তিক ত্যাগী (Kartik Tyagi) ও ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani)। হায়দরাবাদের হয়ে খেলছেন- অভিষেক শর্মা (Abhishek Sharma), ট্রেভিস হেড (Travis Head), ঈশান কিষান (Ishan Kishan) (উইকেটকিপার ও অধিনায়ক), হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen), অনিকেত ভার্মা (Aniket Verma), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), সলিল অরোরা (Salil Arora), হর্ষ দুবে (Harsh Dubey), শিবাঙ্গ কুমার (Shivang Kumar), জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) ও ডেভিড পেইন (David Payne)।
নতুন নজির রাহানের
কেকেআর অধিনায়ক রাহানে এই ম্যাচে নতুন নজির গড়েছেন। তিনি ১১-তম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ২০০-তম ম্যাচ খেলতে নেমেছেন। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে কেকেআর-কে জয় এনে দেওয়াই অধিনায়কের লক্ষ্য। তবে দলকে জেতাতে হলে সতীর্থদের সাহায্য দরকার রাহানের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


