MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • KS Bharat Retirement: হঠাৎ অবসর, ৩২ বছরেই থামল ভরত-পর্ব! টিম ইন্ডিয়ায় আর নয়?

KS Bharat Retirement: হঠাৎ অবসর, ৩২ বছরেই থামল ভরত-পর্ব! টিম ইন্ডিয়ায় আর নয়?

KS Bharat Retirement: ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত। মাত্র ৭টি টেস্ট খেলার পরেই, এই সিদ্ধান্ত নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে নিজের অবসরের কথা ঘোষণা করেন ভরত।

2 Min read
Author : Subhankar Das
Published : Jun 05 2026, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
অবসর ঘোষণা করলেন ভরত
Image Credit : Getty

অবসর ঘোষণা করলেন ভরত

৩২ বছর বয়সী, ভারতীয় উইকেটকিপার কেএস ভরত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খবরটি সবাইকে জানিয়েছেন। ভরত ভারতের হয়ে মোট সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে, নাগপুরে বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। তিনি শেষবার ভারতের হয়ে খেলেন ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে, বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
ভরতের ক্রিকেট সফর
Image Credit : Getty

ভরতের ক্রিকেট সফর

ভরত তাঁর টেস্ট ক্যারিয়ারে ১২টি ইনিংসে ২০.০৯ গড়ে ২২১ রান করেছেন। উইকেটকিপার হিসেবে তিনি ১৮টি ক্যাচ এবং একটি স্টাম্পিং করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি। ভরত তাঁর অবসরের বার্তায় লিখেছেন, "অত্যন্ত গর্ব এবং তার চেয়েও বেশি কৃতজ্ঞতার সঙ্গে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের কথা ঘোষণা করছি। দেশের হয়ে খেলাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই সফরে কঠোর পরিশ্রম এবং মানসিক দৃঢ়তার প্রয়োজন ছিল। তবে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে খেলার সুযোগ সব কষ্টকে সার্থক করেছে।"

Related Articles

Related image1
WTC Final 2023: ঈশান কিষান না কে এস ভরত, ভারতীয় দলে উইকেটকিপার হিসেবে কে খেলবেন?
Related image2
Now Playing
অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত
34
রোহিতকে ধন্যবাদ
Image Credit : Getty

রোহিতকে ধন্যবাদ

গত কুড়ি বছর ধরে, পাশে থাকার জন্য ভরত তাঁর বাবা-মা এবং বোনকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, তাঁর ক্রিকেট ক্যারিয়ারে সমর্থনের জন্য বিসিসিআই, অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কোচ, সতীর্থ এবং মাঠকর্মীদেরও কৃতজ্ঞতা জানান তিনি। আইপিএলে আরসিবি-র হয়ে খেলার সুযোগ দিয়ে প্রতিভা প্রমাণের পথ করে দেওয়ায় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্বপ্নের টেস্ট অভিষেকের সুযোগ করে দেওয়ার জন্য। প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণের কথাও ভোলেননি ভরত।

44
একটি অধ্যায়ের সমাপ্তি
Image Credit : Getty

একটি অধ্যায়ের সমাপ্তি

ভরত স্পষ্ট করে দিয়েছেন, "বিসিসিআই এবং টেস্ট ক্রিকেটের সঙ্গে আমার অধ্যায় এখানেই শেষ হচ্ছে। কিন্তু ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক চলতেই থাকবে। আমি খেলা চালিয়ে যাব। এখন আমার লক্ষ্য হল, পরবর্তী প্রজন্মের তরুণ ক্রিকেটারদের তৈরি করা এবং তাদের সঠিক পথ দেখানো ও প্রশিক্ষণ দেওয়া। আমি ভারত এবং ক্রিকেটকে খুব ভালোবাসি। সবকিছুর জন্য ধন্যবাদ।" ঘরোয়া ক্রিকেটে ১১৩টি ম্যাচে ৬,১০২ রান ও ১১টি শতরান করা এই ক্রিকেটার ঘরোয়া স্তরে এবং মেন্টর হিসেবে সক্রিয় থাকবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunil Gavaskar: "শামার জোসেফের এটা করা উচিত হয়নি", আহত আর্শদীপকে টার্গেট করায় ক্ষুব্ধ গাভাসকার
Recommended image2
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image3
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image4
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image5
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Related Stories
Recommended image1
WTC Final 2023: ঈশান কিষান না কে এস ভরত, ভারতীয় দলে উইকেটকিপার হিসেবে কে খেলবেন?
Recommended image2
Now Playing
অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved