Mumbai Indians vs Kolkata Knight Riders: বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল (IPL 2026) শুরু কলকাতা নাইট রাইডার্সের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এখনও পর্যন্ত খুব বেশি জয় পায়নি কেকেআর। ফলে এই ম্যাচে এগিয়ে থেকেই খেলতে নামছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। তবে হিসেব বদলে দেওয়ার লক্ষ্যে কেকেআর।
KNOW
IPL 2026: মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে (Mumbai Indians vs Kolkata Knight Riders) টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া কেকেআর শিবির। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) দলের পরিসংখ্যান ভালো না। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধেও রেকর্ড অনুজ্জ্বল। এই কারণে পিছিয়ে থেকেই খেলতে নেমেছে কেকেআর। তবে টি-২০ ম্যাচে পরিসংখ্যান সবসময় কার্যকর হয় না। নির্দিষ্ট দিনে বা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে যে দল ভালো পারফরম্যান্স দেখায়, তারাই জয় পায়। ফলে এদিন কেকেআর যদি স্কোরবোর্ডে বড় রান তুলে ফেলতে পারে, তাহলে রোহিত শর্মাদের (Rohit Sharma) উপর চাপ তৈরি করতেই পারে। সেই আশাতেই আছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তিনিই ব্যাটিং ওপেন করছেন। দায়িত্ব নিয়ে দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়াই রাহানের লক্ষ্য।
২ দলের হয়ে কারা খেলছেন?
কেকেআর-এর হয়ে খেলছেন- ফিন অ্যালেন (Finn Allen), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) (অধিনায়ক), ক্যামেরন গ্রিন (Cameron Green), অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) (উইকেটকিপার), রিঙ্কু সিং (Rinku Singh), রমনদীপ সিং (Ramandeep Singh), অনুকূল রায় (Anukul Roy), সুনীল নারিন (Sunil Narine), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), বৈভব অরোরা (Vaibhav Arora) ও ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani)। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- রোহিত শর্মা (Rohit Sharma), রায়ান রিকেলটন (Ryan Rickelton) (উইকেটকিপার), তিলক ভার্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford), নমন ধীর (Naman Dhir), শার্দুল ঠাকুর (Shardul Thakur), ময়াঙ্ক মার্কণ্ডে (Mayank Markande), এ এম গজনফর (AM Ghazanfar), ট্রেন্ট বোল্ট (Trent Boult) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
বুমরার ফিটনেসের দিকে নজর
বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্স (BCCI Centre of Excellence) থেকে ফিরে দলে যোগ দিয়েই কেকেআর-এর বিরুদ্ধে খেলছেন বুমরা। তাঁর ফিটনেসের দিকে সবার নজর থাকছে। মুম্বই শিবিরের আশা, ছন্দে থাকবেন এই পেসার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


