Mohammed Shami Retirement: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহম্মদ শামি। শুক্রবার রাতে, তিনি এই ঘোষণা করেন। তাঁর এই বর্ণময় ক্যারিয়ারের শেষে বিসিসিআই থেকে শুরু করে ইরফান পাঠান, মুনাফ প্যাটেল ও হর্ষ ভোগলের মতো প্রাক্তন ও বিশেষজ্ঞরা ভারতীয় পেস বোলিংয়ে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন।
Mohammed Shami Retirement: টেস্ট থেকে শামির বিদায়, বিসিসিআই ও প্রাক্তনদের শ্রদ্ধা। টেস্ট ক্রিকেট থেকে শামি বিদায় নিতেই আবেগঘন বার্তা বিসিসিআই এবং প্রাক্তনদের। শুক্রবার রাতে, তিনি এই ঘোষণা করেন। তাঁর এই বর্ণময় ক্যারিয়ারের শেষে বিসিসিআই থেকে শুরু করে ইরফান পাঠান, মুনাফ প্যাটেল ও হর্ষ ভোগলের মতো প্রাক্তন ও বিশেষজ্ঞরা ভারতীয় পেস বোলিংয়ে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন (Mohammed Shami Retirement)। ভারতীয় পেস বোলিংয়ের একটা গোটা যুগকে সংজ্ঞায়িত করার জন্য এই বোলারকে ধন্যবাদ জানানো হয়েছে। তাঁর টেস্ট ক্যাপ নম্বর ২৭৯। শুক্রবার, শামি টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের কথা ঘোষণা করেন। এমন একটি ক্যারিয়ারের ইতি ঘটল যেখানে তিনি বিভিন্ন পরিবেশে ও বড় মঞ্চে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলার হয়ে উঠেছিলেন। বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, “ভারতীয় পেস বোলিংয়ের একটা যুগ সংজ্ঞায়িত করার জন্য আপনাকে ধন্যবাদ, টেস্ট ক্যাপ #২৭৯।”
প্রাক্তনদের শ্রদ্ধাজ্ঞাপন
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান শামিকে তাঁর দুর্দান্ত টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, লাল বলের ক্রিকেটে তাঁর বলের লেট মুভমেন্টের ক্ষমতা খুব মিস করবেন সবাই। পাঠান এক্স-এ লেখেন, “তোমার দুর্দান্ত লাল বলের ক্রিকেট কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন মহম্মদ শামি। ঐ বলের সঙ্গে তোমার লেট মুভমেন্ট মিস করব।”
ভারতের প্রাক্তন পেসার মুনাফ প্যাটেলও শামিকে তাঁর টেস্ট ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, সাদা পোশাকে তাঁকে মিস করা হবে। তবে নীল জার্সিতে তিনি ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন মুনাফ। "সাদা পোশাকে তোমাকে মিস করব বন্ধু, তোমার দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন। খুব তাড়াতাড়ি নীল পোশাকে দেখা হবে মহম্মদ শামি। মুনাফ প্যাটেল"
হর্ষ ভোগলের আবেগপূর্ণ বিদায়বার্তা
ধারাভাষ্যকার হর্ষ ভোগলে শামিকে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সিম ও স্যুইং বোলিংয়ে তাঁর দক্ষতা এবং খেলা যখন হাতছাড়া হতে বসেছে তখন উইকেট তুলে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন তিনি। শামির টেস্ট ক্যারিয়ারকে বিশেষ আখ্যা দিয়ে তিনি সাদা বলের ক্রিকেটে তাঁর সাফল্য কামনা করেছেন। তিনি আশা করেন, শামি তাঁর বোলিং জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবেন।
"এটা অবধারিত ছিল বলেই যে এর কষ্ট কম, তা নয়। শামি যেভাবে লাল বল ডেলিভারি করতেন, তাঁর আগে খুব কম জনই সেটা পেরেছেন। ক্রিকেট বলের সিমের সঙ্গে তাঁর রোমান্সটা নিজেই একটা গল্প। যখন মনে হত খেলাটা কোনো দিকেই এগোচ্ছে না, তখন তিনি বল সিম করিয়ে ভিতরে ঢোকাতেন, বা কোনো কিছু না বোঝা ব্যাটারকে বোকা বানাতেন। এমন একজন খেলোয়াড় যিনি সিম ও সুইং বোলিংয়ের প্রাথমিক নীতি মেনে বল করতেন। খুব ভালো খেলেছ মহম্মদ শামি। মজা এসে গেল। সাদা বলের ক্রিকেটের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা এবং আমি আশা করি যারা তোমার দেখানো পথে হাঁটতে চাইবে তাদের তুমি বোলিংয়ের নীতিগুলো শেখাতে পারবে," ভোগলে তাঁর এক্স পোস্টে লেখেন।
৩৬ বছর বয়সী শামি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর অবসরের কথা জানান। যার মধ্য দিয়ে তাঁর টেস্ট ক্যারিয়ারে যবনিকা পতন ঘটল। নতুন এবং পুরনো উভয় বলেই সিম মুভমেন্ট ও সুইং তৈরি করার ক্ষমতার জন্য বিখ্যাত শামি ৬৪টি টেস্ট থেকে ২২৯টি উইকেট নিয়ে বিদায় নিলেন, যার মধ্যে ছ’বার ইনিংসে পাঁচ উইকেট রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














