New Zealand vs India ODI Series: ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের সব ম্যাচেই ব্যাটারদের দাপট দেখা গিয়েছিল। কিন্তু ওডিআই সিরিজের শুরু থেকেই বোলারদের দাপট দেখা যাচ্ছে। শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচেও দুই দলের বোলাররাই অসাধারণ পারফরম্যান্স দেখালেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টানটান লড়াই দেখা গেল।

India tour of New Zealand 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেই ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় পেল ভারতীয় দল। শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে চার রানে জয় পেল ভারত। ওয়েলিংটনের (Wellington) হনরি স্টেডিয়ামে (Hnry Stadium) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। প্রথম ওডিআই ম্যাচের মতো এদিনও অসাধারণ পারফরম্যান্স দেখান ভারতের বোলাররা। ৪১ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৫৫ রান করেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ৩১ রান করেন। হেনরি নিকোলস (Henry Nicholls) ১১ রান করেন।

ভারতের বোলারদের দাপট

ওয়েলিংটনে ভারতের বোলারদের মধ্যে গুরনূর ব্রার (Gurnoor Brar) ১০ ওভারে ২ মেডেন-সহ ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ৯ ওভারে ১ মেডেন-সহ ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। অংশুল কম্বোজ (Anshul Kamboj) ৮ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। আকিব নবি (Auqib Nabi) ৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন।

কে এল রাহুলের দৃঢ়তায় জয়

রান তাড়া করতে নেমে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। এরপর ইনিংসের শেষদিকে ১১১ রানে ৭ উইকেট হারিয়ে বসে ভারত। তবে ক্রিজের একদিক আঁকড়ে থাকেন কে এল রাহুল (KL Rahul)। তিনি ২৬ রান করে অপরাজিত থেকে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ৩০ রান করেন। ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ২৩ রান করেন। নমন ধীর (Naman Dhir) ১২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন (Kyle Jamieson) ১০ ওভারে ১ মেডেন-সহ ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। জ্যাকব ডাফি (Jacob Duffy) ৭ ওভারে ১ মেডেন-সহ ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যাথু ফিশার (Matthew Fisher) ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।