NZ vs SA Pitch Report: কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তবে সেই ম্যাচে, পিচের চরিত্র ঠিক কেমন হবে (nz vs sa pitch report)?
NZ vs SA Pitch Report: ইডেনে মহারণ। দুর্দান্ত লড়াই ২২ গজে। ক্রিকেটের মেগা সেমিফাইনাল দেখতে উত্তেজনা তুঙ্গে শহর কলকাতা জুড়ে। সিটি অফ জয় ‘ফিল দ্য থ্রিল' মুডে রয়েছে এই মুহূর্তে (new zealand vs south africa t20)।
ইডেনে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল
টি-২০ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তবে সেই ম্যাচে, পিচের চরিত্র ঠিক কেমন হবে (nz vs sa pitch report)?
জানা যাচ্ছে, যে ২২ গজে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে, সেই পিচে বেশ ভালো রান উঠবে। ফলে, একটি বিষয় পরিষ্কার যে, ইডেনের পিচ ব্যাটারদের জন্য ভীষণভাবেই উপযুক্ত হতে চলেছে। তাদের স্ট্রোক নিতে সুবিধা হবে। অর্থাৎ, দুই দলের জন্যই রান তোলার সুযোগ থাকবে।
পিচ রিপোর্ট কী বলছে?
তবে ম্যাচ যত এগোবে, ততই কিন্তু একটু একটু করে পিচের ধরন বদলাতে পারে। বিশেষ করে খেলার ৭-১৫ ওভারের মাঝামাঝি সময়ে, পিচ কিছুটা শুষ্ক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারেন।
অন্যদিকে, সন্ধ্যার পরে ভারী শিশিরের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে বোলারদের, বিশেষ করে স্পিনারদের বল সঠিকভাবে গ্রিপ করতে সমস্যা হতে পারে। এবার যেহেতু শিশির পড়বে, সেইজন্য লক্ষ্যমাত্রা তাড়া করা দল কিছুটা সুবিধা দিতে পারে।
পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার ওয়েদার উষ্ণ এবং মূলত শুষ্ক থাকবে বলে আশা করা যায়। সন্ধ্যায় তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। মাঝারি মানের আর্দ্রতা এবং হালকা হাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যা ফ্লাডলাইটে ম্যাচের জন্য একেবারেই অনুকূল পরিস্থিতি।
ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। টস হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

