Padma Awards 2026: হকি খেলোয়াড় সবিতা পুনিয়া, ক্রিকেটার রোহিত শর্মা এবং প্রয়াত ভগবানদাস রাইকওয়ার পদ্মশ্রী সম্মান পেলেন। টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।
Padma Awards 2026: পদ্মশ্রী সম্মানে ভূষিত ক্রীড়া জগতের তারকারা। পদ্মশ্রী পুরস্কার পেলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা রোহিত শর্মা (Rohit Sharma Padma Shri)। পাশাপাশি ভারতের ক্রীড়া জগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজন তারকাকে পদ্ম সম্মানে ভূষিত করা হল। বর্ষীয়ান হকি খেলোয়াড় সবিতা পুনিয়া এবং প্রয়াত ভগবানদাস রাইকওয়ার পদ্মশ্রী পেয়েছেন (Padma Awards latest news)।

পদ্মশ্রী পেলেন রোহিত শর্মা এবং সবিতা পুনিয়া
বুন্দেলখণ্ডের প্রাচীনতম অস্ত্র-ভিত্তিক শিল্প 'আখড়া'-কে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দেওয়ার জন্য ভগবানদাসকে মরণোত্তর এই সম্মান দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায়, রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তাঁর ছেলে রাজকুমার রাইকওয়ার এই পুরস্কার গ্রহণ করেন।
টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ পেয়েছেন পদ্মভূষণ। অন্যদিকে, কোচ হিসেবে খেলাধুলোয় অবদানের জন্য ভ্লাদিমির মেস্তভিরিশভিলিকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হয়েছে। তিনিই প্রথম বিদেশি কোচ যিনি পদ্ম পুরস্কার পেলেন।
সবিতা পুনিয়ার দুর্দান্ত ক্যারিয়ার
২০২৫ সালে, সবিতা দ্বিতীয় ভারতীয় গোলকিপার হিসেবে ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন। তাঁর আগে শুধু পিআর শ্রীজেশ এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এই রেকর্ড তাঁর দীর্ঘস্থায়ী এবং ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রমাণ দিচ্ছে। টোকিও ২০২০ অলিম্পিকে, ভারতীয় মহিলা হকি দলের ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনের পিছনেও তাঁর বড় ভূমিকা ছিল।
এই পারফরম্যান্স বিশ্বজুড়ে ভারতীয় মহিলা হকিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এছাড়া ৩৬ বছর পর রিও ২০১৬ অলিম্পিকে যোগ্যতা অর্জন এবং ২০১৮ সালের হকি মহিলা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা দলের বড় সম্পদ ছিল।
বিজয় অমৃতরাজের টেনিস জীবন
বিজয় অমৃতরাজ তাঁর দুই দশকেরও বেশি সময়ের টেনিস ক্যারিয়ার সিঙ্গলসে ১৮ এবং ডাবলসে ২৩ র্যাঙ্কিংয়ে পৌঁছেছিলেন। তিনি তাঁর বর্ণময় ক্যারিয়ার ১৩টি ডাবলস এবং ১৫টি সিঙ্গলস খেতাব জিতেছেন।
রোহিত শর্মার ক্রিকেটীয় সাফল্য
গত কয়েক দশকে ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় পুরুষ দল ২০২৪ সালে, বার্বাডোজে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে, দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করে।
পদ্ম পুরস্কার ২০২৬ অনুষ্ঠানের বিবরণ
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পদ্ম পুরস্কারগুলি তুলে দেন তাদের হাতে। ২৩ জুন, দ্বিতীয় দফার অনুষ্ঠানে মোট ৬৫টি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে দুটি পদ্মবিভূষণ, সাতটি পদ্মভূষণ এবং ৫৬টি পদ্মশ্রী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


