Pakistan Cricket Team T20 World Cup: নতুন নাটক পাকিস্তানের। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে না খেলার বিষয়টি নিয়ে আইসিসি-কে সরকারিভাবে কোনও ইমেইল পাঠাবে না পিসিবি।
Pakistan Cricket Team T20 World Cup: নতুন নাটক পাকিস্তানের (pakistan cricket team t20 world cup)। রবিবার এক্স হ্যান্ডলে পাকিস্তান সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়, "পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।"
সরকারিভাবে কোনও ইমেইল পাঠাবে না পিসিবি?
সেই সিদ্ধান্ত মেনে চলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি। কিন্তু মজার বিষয় হল, এই সিদ্ধান্তের কথা আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে জানাবে না তারা। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে না খেলার বিষয়টি নিয়ে আইসিসি-কে সরকারিভাবে কোনও ইমেইল পাঠাবে না পিসিবি (pakistan boycott world cup 2026)।
আবার ম্যাচের দিন তারা মাঠে হাজিরও থাকবে না। অর্থাৎ, ঠাণ্ডা লড়াইয়ের বল এখন পুরোটাই আইসিসি-র দিকে। সেক্ষেত্রে অবশ্য পাকিস্তানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার।
চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হতে পারে?
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আইসিসি-কে কোনও ইমেইল পাঠাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্যদিকে, আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, তারা পিসিবি-র তরফ থেকে আনুষ্ঠানিক বার্তার জন্য অপেক্ষা করে রয়েছে। তবে সরকারিভাবে সেই বার্তা এসে না পৌঁছলে, আইসিসি-কে নিজে থেকেই যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে।
সেক্ষেত্রে ম্যাচের দিন পাকিস্তান দল যদি মাঠে হাজির না হয়, তাহলে তারপর শাস্তি হিসেবে কোনও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এখন আইসিসি-কে সরকারিভাবে পিসিবি কিছু না জানালে, এখনই বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত সামনে আসার সম্ভাবনা অনেকটাই কম।
ইতিমধ্যেই আইসিসি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, “পিসিবি তাদের দেশের ক্রিকেটের উপর এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী এবং গুরুত্বপূর্ণ প্রভাবের কথা অবশ্যই বিবেচনা করবে বলে আইসিসি মনে করে। কারণ, এটি বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেমকে প্রভাবিত করতে পারে। যার অন্যতম সদস্য এবং সুবিধাভোগী হল পিসিবি নিজেই। আইসিসি-র অগ্রাধিকার হল, টি-২০ বিশ্বকাপকে সফলভাবে আয়োজন করা। পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ আইসিসি-র প্রত্যেক সদস্যেরও এটাই দায়িত্ব হওয়া উচিত। তাই আইসিসি আশা করে, পিসিবি একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে। যা বিশ্বকাপের সঙ্গে যুক্ত সকলের স্বার্থকে রক্ষা করতে পারে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
